বাগবী বর্ণিত হাদিসে কৃপণ আবেদের পরিবর্তে কৃপণ আলেম শব্দ এসেছে। এরকম হাদিস বর্ণনা করেছেন, বায়হাকী হজরত জাবের থেকে এবং তিবরানী হজরত আয়েশা থেকে । হজরত ইবনে আব্বাসের মারফু বর্ণনায় এসেছে, দানশীলতা অআন্নাহ্তায়ালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য । ইবনে নাজ্জার। রসুল স. এরশাদ করেন, দানশীলতা জান্নাতের বৃক্ষসমূহের মধ্যে একটি বৃক্ষ, যার শাখাপ্রশাখাগুলো পৃথিবী পর্যন্ত বিত্তৃত। যে ব্যক্তি এসমস্ত শাখা প্রশাখার একটি ধারণ করবে, সে দে|ওাখ খেকে দূরবর্তী হয়ে বাবে । এরকন বর্ণনা করেছেন দারা কুতনী ও বায়হাকী, হজরত আলী এবং হজরত আদী থেকে বায়হাকী আবু হোরায়রা থেকেও এরকম বর্ননা করেছেন। আবু নাঈম বর্ণনা করেছেন হজরত জাবের এবং হজরত আবু সাঈদ থেকে। ইবনে আসাকের হজরত আনাস থেকে এবং দায়লামী হজরত মুআজ থেকে। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেন, এক দিরহাম একলক্ষ দিরহামের বাজী মেরে দিয়েছে। একজন আরজ করলেন, হে আল্লাহ্র রসুল স. এটা কিরকম? তিনি স. বললেন, অত্যন্ত সম্পদশালী এক লোক একলক্ষ দিরহাম দান করলো । দুই দিরহামের মালিক আরেক ব্যক্তি দান করলো একটি দিরহাম । তার এই একটি দিরহাম ওই একলক্ষ দিরহাম অপেক্ষা উত্তম । নাসাঈ, ইবনে খাজিমা, ইবনে হাব্বান, হাকেম । হাকেম একে বিশুদ্ধ বলেছেন। বেহেশতের অধিকারী ব্যক্তিদের আরেকটি বৈশিষ্ট, ক্রোধ সংবরণ। এ সম্পর্কে রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও তার ক্রোধকে সংবরণ করবে, আল্লাহ্ তার অন্তরকে ইমান ও আমান দ্বারা পরিপূর্ণ করে দেবেন। আহমদ, আবদুর রাজ্জাক, ইবনে আবিদ্ দুনিয়া। বাগবী হজরত আনাসের মারফু বর্ণনায় উল্লেখ করেছেন, ক্ষমতা প্রয়োগের পূর্ণ সুযোগ থাকা সত্বেও যে ব্যক্তি তার সামনে উপস্থিত করে তার ইচ্ছামতো হুর নির্বচিত করে নিতে বলবেন। আল্লাহ্্পাক রোষ দমনকারীদের দোষ গোপন রাখেন। বেহেশতিদের তৃতীয় বৈশিষ্ট্য ক্ষমাশীলতা। বাঁদী এবং গোলামদের প্রতি ক্ষমাশীল হওয়া অথবা ন্যায়বিরোধী এবং অসুন্দর আচরণকারীদেরকে ক্ষমা করা বর্ণনা করেছেন জায়েদ বিন আসলাম ও মুকাতিল। গ্রসুল স. এরশাদ করেছেন, আমার উন্মতের মধ্যে এরকম লোক হবে অল্প সংখ্যক । আল্লাহ্ই তাদের হেফাজতকারী । সায়লাবী, মুকাতিল থেকে এবং বায়হাকী ইবনে মালেক থেকে এরকম বর্ণনা করেছেন। ‘আল মুহ্সিনীন' এর লাম বর্ণটি এই উম্মতের বৈশিষ্ট্যাবলীকে সম্পৃক্ত করেছে। অথবা এই আয়াতের প্রথমে বর্ণিত সমস্ত উম্মতকে অন্তর্ভূত করেছে। তাফসীরে মাযহারী/৩১৬
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।