হয়েছে, 'খলিদীনা ফীহা মা দামাতিস্ সামাওয়াতি ওয়াল আরদ্ব' __ এখানে জান্নাতে বসবাসের স্থায়িতবকে আকাশ ও পৃথিবীর স্থায়িত্বের সঙ্গে তুলনীয় করা হয়েছে। কারণ সব্সাধারণের বিবেচনায় আকাশ ও পৃথিবী সবপেক্ষা অধিক স্থায়ী । ইমাম বাগৰী লিখেছেন, হজরত আনাস বিন মালেককে জিজ্ঞেস করা হয়েছিলো, জান্নাত আকাশে না পৃথিবীতে? তিনি উত্তর দিয়েছিলেন, আকাশ ও পৃথিবীতে কিভাবে জান্নাতের সংকুলান হতে পারে। এরপর প্রশ্ন করা হয়েছিলো, তৰে কোথায়? তিনি জবাব দিয়েছিলেন, সপ্তম আকাশের উপরে এবং আরশের নিচে। কাতাদা বলেছেন, সাহাবীগণ মনে করেন, জান্নাত সপ্তম আকাশের উপরে এবং জাহান্নাম সপ্তস্তর মাটির নিচে । আৰু শায়েখ আজিমা এন্থে আবু জা'রা সূত্রে হজরত আবদুল্লাহর উক্তি উল্লেখ করেছেন এরকম, জান্নাত সকল কিছুর উপরে, সাত আসমানেরও উপরে । আর দোজখ সবচেয়ে নিচে, সপ্তস্তর জমিনেরও নিচে। মুত্তাকীদের (সাবধানীদের) জন্যই বেহেশত নির্ধারিত । ওই ব্যক্তি মুত্তাকী, যিনি কুপ্রবৃত্তি থেকে মুক্ত, তিনি আল্লাহ্ ব্যতীত অন্য কোনো কিছুকে অন্তরে স্থাপন করেন না । মুত্তাকীগণ সরাসরি এবং পাপী বিশ্বাসীগণ শাস্তির মাধ্যমে পাপক্ষয়ের পর জান্নাত লাভের অধিকার লাভ করবেন। তীদের জান্নাত পৃথক প্রকৃতিরও হতে পারে। সুরা আলে ইমরান £ আয়াত ১৩৪ NWN CLUES TG, 24.2200. SEs ESATA HAIG Ska GG Ad St Et Ed 9 a: Gsm Sp Bly [7 যাহারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় বায় করে এবং যাহারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ্ সৎকর্ম পরায়নদিগকে ভালবাসেন; *আস্সররাই’ অর্থ ওই আস্বাদ যা সম্পদের কারণে অর্জিত হয়। আর ‘আদ্দররাই’অর্থ সম্পদের স্বল্পতা ৷ 'কামুস' ৷ ইমাম বাগবী লিখেছেন, জান্নাত লাভের অধিকার তাকওয়া অবলম্বনকারীরা অর্জন করবেন __ আর তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দানশীলতা । এই আয়াতে সে কথাই বলা হয়েছে। রসুল স. এরশাদ করেছেন, দানশীল ব্যক্তি আল্লাহ্র, বেহেশতের এবং মানুষের অধিক নৈকট্যধারী এৰং দোজখ থেকে দূরবর্তী । আর কৃপণ ব্যক্তি আল্লাহ্, বেহেশত এবং মানুষ থেকে দূরবর্তী, কিন্তু দোজখের নিকটবর্তী । মূর্খ দাতা কৃপণ আবেদের চেয়ে উত্তম । তিরমিজি এই হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হোরায়রার মাধ্যমে । তাফসীরে মাযহারী/৩১৫
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।