Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

পড়তেন, ‘আল্লাহুম্মাল আন্‌ রাআল ওয়া জাকওয়ান ওয়া উসাইয়া' অতঃপর আল্লাহ্‌তায়ালা এই আয়াত নাজিল করেন। তখন রসুল স. বদদোয়া বন্ধ করে দেন। বিরে মাউনার ঘটনার কারণেই রসুল স. বদদোয়া করতেন। তিনি স. ওই গোত্রসমূহের নিকট প্রেরণ করেছিলেন সত্তর জন কোরআন আবৃত্তিকারক (কারী) । তাদের নেতা ছিলেন মানজার বিন আমর । আমের বিন তোফায়েল প্রতারণার মাধামে তাদেরকে হত্যা করেছিলো। এই ঘটনায় রসুল স. অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং মাসাধিক কাল ধরে নামাজে তাদের জন্য বদদোয়া করেছিলেন। হাফেজ ইবনে হাজার এই বর্ণনাটিকে মাদরাজ করে দিয়েছেন (যে হাদিসের মধ্যে বর্ণনাকারী তার নিজের অথবা সাহাবী বা তাবেয়ীর উক্তি প্রক্ষেপিত করেন তাকে মাদরাজ বলে) ৷ এই মর্মবিদারক ঘটনাটি ঘটেছিলো উহুদ যুদ্ধের ঢারনাস পর । হতে পারে উহুদ এবং বিরে মাউনা দু'টি ঘটনাকে লক্ষ্য করেই এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু বোখারী তার ইতিহাসে এবং ইবনে ইসহাক সালেম বিন আবদুল্লাহ্‌ বিন ওমর থেকে বর্ণনা করেছেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ এই ঘটনাটি _ এক কোরাইশ ব্যক্তি রসুল স. এর খেদমতে উপস্থিত হয়ে বললো, তুমি একেক বার একেক কথা বলো । একবার নিষেধ করো, আবার আদেশ করো। এই কথা বলে সে অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে নিলো এবং পৃষ্ঠ প্রদর্শন করলো । রসুল স. অপ্রসন্ন হলেন এবং অপপ্রার্থনা করলেন তখন এই আয়াত নাজিল হয়েছে। পরে ওই ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছিলেন বর্ণনাটি মুরসাল ও গরীব ৷ আল্লাহৃতায়ালা ওই সীমালংঘনকারীদেরকে শাস্তি দিতে পারেন, নাও দিতে পারেন। তারা মুসলমান হয়ে গেলে তোমরা সকলে আনন্দিত হবে৷ অথবা অবিশ্বাসে দৃঢ়শদ খাকার কারণে তাদেরকে শান্তি দিলে তোমরা স্বপ্তি লাভ করবে। আল্লাহতায়ালা তাই জানিয়ে দিয়েছেন, তাদের প্রতি রহম করা বা শাস্তি দেয়ার ব্যাপারে আল্লাহ্‌তায়ালাই চুড়ান্ত সিদ্ধান্তদানকারী। এক্ষেত্রে তোমার করণীয় কিছু নেই । তাদেরকে ভয় প্রদর্শন করা অথবা তাদের বিকুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার আদেশ প্রতিপালন করতে হবে, পরিণাম নির্দ্ধারণ করবেন আল্লাহৃতায়ালা। ইমাম তাফতাজানী রসুল স. এর প্রতি অবতীর্ন এ নির্দেশনাটিকে সকল মুসলমানের উপর সাধারণভাবে প্রযোজ্য বলেছেন। আমি বলি, এই আয়াতটিকে পূর্ববর্তী আয়াতের সঙ্গে সংযুক্ত করলে অর্থ দাড়াবে এরকম, আল্লাহ্‌ বদরে তোমাদেরকে একারণে সাহায্য করেছেন যে, কাফেরদের একটি দলকে তিনি ধ্বংস করে দেবেন অথবা পরাজয়ের মাধ্যমে তাদের একটি দলকে নিক্িয় করে দেবেন কিংবা মুসলমান হয়ে যাওয়ার কারণে তাদেরকে রহমত দান করবেন নয়তো তাদেরকে শায়েস্তা করবেন। এখানে কাফেরদের চারটি অবস্থা বর্ণিত হয়েছে। অপপ্রার্থনা থেকে বিরত রাখার কারণেই ‘তোমার করণীয় কিছুই নাই,’ এই আপত্তিসূচক বাক্যটি নাজিল হয়েছে। তাফসীরে মাযহারী/৩১২,

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।