আমাদের সাহায্যকারী হিসেবে ছিলেন তিন হাজার ফেরেশতা । সহজেই জয়লাভ করলাম আমরা । জুহাক ও ইকরামা বলেছেন, পূর্ববর্তী আয়াতটি উহুদ যুদ্ধ সম্পর্কিত (বদর সম্পর্কিত নয়)। উহুদ যুদ্ধে সাহাবীগণ অটলতা ও সাবধানতার প্রকৃষ্ট নিদর্শন বজায় রাখতে সক্ষম হননি বলে আন্নাহ্তায়ালার প্রতিশ্রন্ত সাহায্য পাননি। মুজাহিদ ও জুহাক বলেছেন, বদরের পরাজয় কাফেরদেরকে ক্ষিপ্ট করে তুলেছিলো তাই উহুদে এসেছিলো তারা প্রতিশোধন্পৃহা পূর্ণ করতে বদরের মতো উহ্ুদেও রসুল স. অটল ছিলেন। ছিলেন আল্লাহ্তায়ালার নির্দেশের প্রতি সমর্পিতপ্রাণ। তাই জিব্রাইল এবং মিকাইল ছিলেন তাঁর সাহায্যকারী ৷ হজরত সা'দ বিন আবী ওয়াক্কাস বর্ণনা করেন, উহুদের দিন আমি রসুল স. এর সাহায্যকারী রূপে শ্বেতবনস্তু পরিহিত দুই ব্যক্তিকে যুদ্ধ করতে দেখেছি । যুদ্ধের আগে ও পরে কখনো আমি তাদেরকে আর দেখিনি। এই দুইজন ছিলেন হজরত জিব্রাইল এবং হজরত মিকাইল। বোখারী, মুসলিম । মোহাম্মদ বিন ইসহাক বর্ণনা করেন, রসুল স. থেকে সবাই ছিলেন দূরবর্তী । তার কাছে ছিলেন কেবল সা'দ বিন মালেক । তিনি তীর নিক্ষেপ করছিলেন। এক যুবক তীর সংগ্রহ করে দিচ্ছিলেন। তীর শেষ হয়ে গেলে এক যুবকের আকৃতিতে তজরত জিব্রাইল তীর এনে দিলেন । বললেন, আবু ইসহাক নিক্ষেপ করো । যুদ্ধ শেষ হলে ওই যুবকটিকে আর দেখা গেলোনা। সুরা আলে ইমরান $ আয়াত ১২৬, ১২৭ 15s iodiGediE eof 2200 ori HANG SELINA SG IMAG 30% ত) ০০৫৭ AAA Ld RA HDD K1 DIL MIGL bio SA dhs (] তোমাদের জন্য সুসংবাদ ও তোমাদের চিত্ত-প্রশাত্তি-হেতু আল্লাহ্ ইহা করিয়াছেন এবং সাহায্য শুধু পরাক্রান্ত প্রজ্ঞাময় আন্গাহের নিকট হইতেই হয়। 0] সত্য প্রত্যাখ্যানকারীদের এক অংশকে নিশ্চিহ্ন করার অথবা লাঞ্ছিত করার জন্য; ফলে তাহারা নিরাশ হইয়া ফিরিয়া যায়। প্রকাশ্য উপকরণের মাধ্যমে নিশ্চিত হওয়া মানুষের স্বভাব! তাই আল্লাহতায়ালা প্রকাশ্য উপকরণ হিসেবে ফেরেশতার সহায়তার কথা উল্লেখ করেছেন যাতে নিশ্চিতি ও স্বস্তি লাভ হয়। বস্তুতপক্ষে মানুষ ও ফেরেশতা তাফসীরে মাযহারী/৩০৯
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।