সাহায্যের অতিরিক্ত সাহায্যের প্রয়োজনও ছিলো না মুসলমান বাহিনীর । মুসাওয়িন অর্থাৎ চিহ্ন যুক্ত হওয়া প্রসঙ্গে কাতাদা এবং জুহাক বলেছেন, ফেরেশতাগণ তাদের ঘোড়াগুলোর কপাল, পলা বিশেষভাবে চিহ্নিত করে নিয়েছিলেন। ইবনে আবী শা'বা তার মুসান্নাফ গ্রন্থে আমর বিন ইসহাকের মুরসাল বর্ণনা উল্লেখ করেছে রসুল স. বদর যুদ্ধের দিন সাহাবীগণকে বললেন, তোমরাও আপনাপন নিশানা লাগিয়ে নাও। ফেরেশতারা তাদের লৌহ শিরোস্তাণে শাদা পশমের নিশানা লাগিয়েছিলেন। এরকম বর্ণনা করেছেন ইবনে জারীর । তিনি আরো লিখেছেন, এটাই ছিলো প্রথম যুদ্ধ এবং এটাই প্রথম নিশানা লাগানোর ঘটনা । ওরওয়া বিন জোবায়ের বলেন, ফেরেশতাগণ আবলাক নামক ঘোড়ার উপরে আরোহণ করেছিলেন (শাদা কালো মিশ্রিত রং কে আবলাক বলে) তাদের মস্তকে ছিলো পশনের পাগড়ী । কিন্তু হজরত আলী ও হজরত ইবনে আব্বাস বলেছেন, তাদের পাগড়ী ছিলো শাদা ৷ পাগড়ীর প্রান্তদেশ ঝুলছিল তাদের ্কন্ধে। হিসাম বিন ওরওয়া এবং কালাবী বলেন, হলুদ বর্ণের পাগড়ী তাদের কাধ বরাবর ঝুলন্ত ছিলো। কাতাদা বলেছেন, বদর যুদ্ধে মুসলমানেরা সুস্থির ছিলেন। অটল ছিলেন রসুল পাক স. এর নির্দেশের প্রতি । তাই আল্লাহতায়ালা তাঁর প্রতিশ্রুতি অনুসারে পীচ হাজার ফেরেশতার সাহায্য প্রেরণ করেছিলেন। হাসান বলেন, এই পাচ হাজার ফেরেশতা কিয়ামতের দিন পর্যন্ত মুসলমানদের সাহায্যকারী হয়ে থাকবেন ৷ তবে তাদের সাহায্য লাভের শর্ত হচ্ছে ধৈর্য ও তাকওয়া । হজরত ইবনে আব্বাস এবং মুজাহিদ বর্ণনা করেন, বদর ব্যতীত অন্য কোনো যুদ্ধে ফেরেশতাগণ সরাসরি অংশগ্রহণ করেন নি। তবে তারা উপস্থিত থাকতেন। এ সমস্ত ক্ষেত্রে সেনাসংখ্যা বৃদ্ধি এবং সাহয্যের জন্য সদাপ্রস্তুত থাকাই ছিলো তাদের দায়িত্ব । কোনো কোনো আলেম বলেছেন, বদর যুদ্ধে আল্লাহৃতায়ালা মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যদি তোমরা সুস্থির থাকো এবং নিষেধাজ্ঞা থেকে বিরত হও, তবে সকল যুদ্ধেই সাহায্য লাভ করবে। কিন্তু আহ্যাবের যুদ্ধ ব্যতীত নুললমানেরা অন্য কোনো যুদ্ধে পরিপূর্ণ সুস্থিরভা অবলম্বন বন্মতে সক্ষম হননি। আহ্যাব যুদ্ধের সময় বনু কোরাইজা এবং বনু নাজিরদেরকে অবরোধ করার সময় নেমে এসেছিলো আল্লাহৃতায়ালার বিশেষ সাহায্য । হজরত আব্দুল্লাহ্ বিন আবু আফা বর্ণনা করেন, আমরা বনী কোরাইজা এবং বনী নাজিরকে অবরোধ করলাম । কিন্তু জয়লাভ করতে সমর্থ হলাম না। রসুল স. পানি চাইলেন কিন্তু পেলেন না। হজরত জিবরাইল এসে বললেন, তোমরা রণসজ্জা ত্যাগ করেছো অথচ দেখো ফেরেশতাগণ এখনো অন্ত্রসজ্জিত। একথা শুনে রসুল স. একটি বস্ত্র চেয়ে নিযে তার আপন মস্তক বস্নাচ্ছাদিত করলেন । সকলকে কাছে ডাকলেন । আমরা প্রস্তুত হলাম এবং কোরাইজা ও নাজিরদের বস্তিতে গিয়ে পৌছলাম। তাফসীরে মাযহারী/৩০৮
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।