যুদ্ধরত মুশরিকদেরকে সাহায্য করতে চায়। এই সংবাদ মুসলমান বাহিনীর নিকট ছিলো অত্যন্ত পীড়াদায়ক। একদিকে নিজেদের সৈনাস্বল্পতা, রণসম্তারের অপৰ্ব প্তুত।। অপরদিকে শত্রুদের সংখব্যাধিক্য ও রণোন্বত্ততা । এ অবস্থায় নৈরাশ্য তার ছায়া বিস্তার করে যাচ্ছিলো । তখন আন্গাহৃতায়ালার বিশেষ সহায়তা সংবলিত সুসংবাদটি অবতীর্ণ হয়। সুরা আলে ইমরান £ আয়াত ১২৫ ss 24> AIL HANOI LIIINET BS Sh SS ন he 4% Hist (0 হ্যা, নিশ্চয়, যদি তোমরা ধৈর্যধারণ কর এবং সাবধান হইয়া চল তবে তাহারা দ্রুতগতিতে তোমাদের উপর আক্রমন করিলে আল্লাহ্ পীচ সহস্র চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদের সাহায্য করিবেন। পূর্ববর্তী আয়াতে তিন হাজার ফেরেশতার সহায়তা কি যথেষ্ট নয়, এরকম প্রশ্ন করে এই আয়াতে আল্লাহৃতায়ালা জানাচ্ছেন, তিন হাজার কেনো; পীচ হাজার চিহ্নিত ফেরেশতা দ্বারা আল্লাহপাক সাহায্য করবেন । তৰে শর্ত হচ্ছে, দৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ যুদ্ধে অটল থাকতে হবে এবং রসুল পাক স. এর হুকুমের বিকুদ্ধাচরণ থেকে বেঁচে থাকতে হবে। আমি বলি, বাক্যের গুরুত্ব বৃদ্ধি করার জন্যই এরকম প্রকাশভঙ্গি অবলম্বন করা হয়েছে। প্রথমে প্রশ্ন এবং প্রশ্নের পরপরহ জবাব। অর্থাৎ তিন হাজার ফেরেশতাই কি যথেষ্ট নয়? সাথে সাথে বলা হয়েছে, হ্যা তিন হাজার কেনো পাচ হাজার ফেরেশতার সহায়তা দেয়া হবে যদি তোমরা আক্রান্ত হও। এবং আক্রান্তাবস্থায় অবলম্বন করো ধৈর্য এবং তাকওয়া । জ্ঞাতব্য £ তিবরানী এবং ইবনে মারদুবিয়া শিথিল সনদের মাধ্যমে হজরত ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করেছেন, রসুল স. ‘মুসাইয়িমীন’ শব্দের অর্থ করেছেন, 'মোয়াল্লিমীন' __ নিশানাধারী শিক্ষকবৃন্দ। তিনি (ইবনে আব্বাস) আরো বলেছেন, বদর মুদ্ধে ফেরেশতাদের নিশানা ছিলো কালো পাগড়ী এবং উহুদে তাদের নিশানা ছিলো লাল পাগড়ী । ইবনে আবী শা’বা এবং ইবনে আবী হাতেম শা'বীর বর্ণনার সঙ্গে যুক্ত করে বলেছেন, করজ বিন জাবের বদর যুদ্ধে মুশরিকদের পরাজয় সংবাদ শুনে লজ্জিত হয়েছিলো (কেননা বাহ্যিক দৃষ্টিতে এ একরকম অসম্ভব ছিলো) । মুশরিকদের সাহায্য করা তার পক্ষে তো সন্তবই নয়। আর পাচ হাজার ফেরেশতার তাফসীরে মাযহারী/৩০৭
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।