Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

প্রবণতা সত্বেও আমরা এ কারণে আনন্দিত যে, আল্লাহ্তায়ালা আমাদের মতো অকিঞ্চনদেরকে তাঁর বিশেষ সহায়তা দ্বারা আবৃত করেছেন। আল্লাহ্‌তায়ালার এই অনুপম অনুখহ প্রাপ্তিতে আমরা আনন্দিত । সুরা আলে ইমরান £ আয়াত ১২৩, ১২৪ । > 2 TE BENE FES ESTATE ENE DLT IY ) s2t PANGS 055% 0 BLAKE (0 বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে আল্লাহ্‌ তো তোমাদিগকে সাহায্য করিয়াছিলেন । সুতরাং তোমরা আল্লাহ্‌কে ভয় কর, যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর। (0 স্বরণ কর, যখন তুমি বিশ্বাসীগণকে বলিতেছিলে, ইহা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক প্রেরিত তিন সহস্র ফেরেশতা দ্বারা তোমাদিগকে সহায়তা করিবেন? সংখ্যাল্লতা এবং যুদ্ধোপকরণের অপ্রতুলতা সত্ত্বেও আল্লাহৃতায়ালা বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন। এই ঘটনা বিস্মৃত হওয়া ঠিক হয়নি। ওই কথা মনে খাকলে পশ্চাদাপসরণের চিত্তা নাথায় আসতো না। অনেকের মতে বদর মক্কা, মদীনার মধ্যবর্তী একটি স্থান। কেউ কেউ বলেছেন, সেখানকার একটি কূপের নাম বদর । আবার কেউ কেউ বলেছেন, ওই কৃপটির মালিকের নাম বদর । এরকম বর্ণনা করেছেন শা'বী। ওই যুদ্ধে মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিলো তিনশত । উট ছিলো সত্তরটি । সৈন্যরা তাদের উপর পালাক্রমে আরোহী হতেন। ঘোড়া ছিলো মাত্র দু'টি । একটি হজরত মেকদাদের অপরটি হজরত জোবায়ের বিন আওয়ামের । অপ্রতুল রণপ্রস্তুতি সত্ত্বেও বিজয় লাভের এই দুর্লভ নেয়ামতের কারণে এই আয়াতে এরশাদ হয়েছে, আল্লাহ্‌কে ভয় করো যাতে কৃতজ্ঞচিত্ততার হক আদায় হয়। তিন হাজার ফেরেশতা প্রেরণের প্রসঙ্গটিও বদর যুদ্ধের সঙ্গে সম্পর্কিত । হজরত কাতাদা বলেছেন, ঘটনাটি ছিলো বদর প্রান্তরের। ইবনে আবী শা’বা তীর মুসান্নাফ গ্রন্থে এবং হবনে আবী হাতেম শা’বীর উক্তি ডল্লেখ করে বলেছেন, বদর প্রান্তরে রসুল স. ও মুসলমান বাহিনী জানতে পারলেন যে, করজ বিন জাবের তাফসীরে মাযহারী/৩০৬

— পৃষ্ঠা ৩০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।