Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

নেতৃত্বে পঞ্চাশ জনের একটি দল রাতের পাহারাদার নিযুক্ত হলেন। অবশিষ্ট সৈন্যরা বিশ্রামের অনুমতি পেলেন। রসুল স. শয্যা গ্রহণ করলেন। নীরবে অতিবাহিত হলে শাইখাইনের রাত্রি । ফঞ্জরের ন৷মাজ সমাপনান্তে রসুল স. বললেন, এমন কেউ কি আছো যে আমাকে শত্রুর সম্ুখবর্তী এই পাহাড় থেকে কিছুক্ষণের জন্য অন্য কোথাও নিয়ে যেতে পারে। আবু খাইসুমা দাড়িয়ে বললেন, হে আল্লাহ্‌র রসুল ৷ আমি পারবো । তিনি রসুল স. কে বনী হারেসার মাঠ ও বাগান ঘেঁষে নিয়ে চললেন। এসে পৌছলেন মিরবা বিন কানাতীর বাগানে। সে ছিলো মুনাফিক ৷ তার দু'ই চোখ ছিলো দৃষ্টিহীন। রসুল পাক স. এর আগমন টের পেয়ে সে বলতে লাগলো, তুমি যদি রসুল হয়ে থাকো, তবে জেনে রাখো এ বাগানে পেশের অনুমতি নেই । সে হাতে কিছু মাটি তুলে নিয়ে বললো, যদি নিশ্চিত বুঝতাম এই মাটি নিক্ষেপ করলে তোমার মুখের উপর পড়বে তবে এক্ষুণি ছুড়ে মারতাম । তাকে হত্যা করতে উদ্যত হলেন রসুল স. এর সাথীগণ । রসুল স. বললেন, তাকে হত্যা কোর না, সে অন্ধ । কিন্তু রসুল স. এর নিষেধাজ্ঞার পূর্বেই সা'দ বিন জুবদা আশহালী ধনুকের আঘাতে তাকে আহত করলেন। সহল্ সেনা পরিবেষ্টিত হয়ে রসুল স. উহুদ অভিমুখে চললেন। বিভিন্ন বর্ণনায় মোট লোকসংখ্য্যা নয়শত পঞ্চাশ বলে উল্লেখ করা হয়েছে। শত্রুর সন্মুখবর্তী হওয়ার আগেই মুনাফিক আবদুল্লাহ বিন উবাই তার তিনশত লোককে নিয়ে মদীনায় ফিরে গেলো। সে বলতে লাগলো, আমরা ও আমাদের সন্তানেরা জীবন দিতে যাবো কেনো? আবু জাবের সালামী তাদেরকে বললেন, যেওনা তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই । আবদুল্লাহ্‌ বললো, আমরা যদি যুদ্ধবিদ্যা জানতাম তৰে তোমাদের সঙ্গে থাকতাম । যুদ্ধের জন্য প্রস্তুত হলেন মুসলমানদের সাতশতজন অকুতভয় যোদ্ধা । ঘোড়া মাত্র দু'টি । একটি রসুল স. এর অপরটি হজরত আবু বুরদার। ইবনে উকবা বর্ণনা করেন, মুসলমান সেনাদলে আর কোনো অশ্বারোহী ছিলো না। খাজরাজ গোত্রের বনু সালমা এবং আউস গোত্রের বনু হারেসা ছিলেন মুসলিম সেনাদলের দুই অন্যতম বাহু । এই গোত্র দু'টিও আবদুল্লাহ্‌ বিন উবাইয়ের সাথে ফিরে যেতে চাইলো । কিন্তু আল্লাহ্‌ তাদেরকে হেফাজত করলেন, তারা ক্ষান্ত হলেন। সেদিকে লক্ষা করে এরশাদ হযেছে, ওই দু'টি দল যাৱা সাহসিকতা থেকে প্রায় স্বথলিত হয়ে যাচ্ছিলো, আল্লাহতায়ালা সহায় ছিলেন বলে শেষাবধি তারা রক্ষা পেয়েছিলো। ইমানদারদের উচিত তারা যেনো আল্লাহ্‌নির্ভর হয়। মুনাফিকদের পশ্চাদাপসরণ 'ং ইত্যাকার সকল প্রভাব থেকে মুক্ত থাকে হজরত জাবের বিন আবদুল্লাহ্‌ বলেছেন, এই আয়াত আমাদেরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে। আমরাই পশ্চাদাপসরণ করতে চেয়েছিলাম । এরকম অসুন্দর তাফসীরে মাযহারী/৩০৫ —

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।