পালন করতে সচেষ্ট থাকো । সহসা উপস্থিত হলেন রসুল স.। তিনি তখন রণবন্ত পরিহিত এবং অস্ত্রধারী । কটিদেশে কোষাবদ্ধ অসি । মস্তক শিরোস্তাণশোভিত। জনতা নিবেদন করলেন, হে আল্লাহ্র রসুল ! আমরা অত্যন্ত অনুচিত কাজ করেছি। আপনার অভিমতের বিরুদ্ধাচারী হয়েছি। এখন আপনি যদি ইচ্ছা করেন তবে ক্ষান্ত হোন তিনি স. বললেন, আমি তো এটাই বলেছিলাম । কিন্তু তোমরা সমর্থন করোনি । রণসাজে সজ্জিত হওয়ার পর যুদ্ধ সম্পাদনের পূর্বে রণসজ্জা পরিত্যাগ করা নবীদের সম্মানের অনুকূল নয়। সিদ্ধান্ত অনড় । চলো, আল্লাহ্র উপর পূর্ণ নির্ভরশীল হয়ে যুদ্ধযাত্রা করো । ধৈর্যশীল হও । বিজয় তোমাদেরই । একটু অগ্রসর হতেই রসুল স. দেখলেন, মালেক বিন আমর নাজ্জারীর জানাজা প্রস্তুত । তিনি জ্নাজা পড়লেন তারপর ৰহির্বাটিতে এসে তার ঘোড়ায় আরোহণ করলেন। ঘোড়াটির নাম সাকিব স্কন্ধে ধনুক তুলে নিয়ে অথ্সর হলেন তিনি । তার বামে দক্ষিণে চলছিলেন সা'দ বিন উবাদা এবং সা'দ বিন মুআজ। সকল সেনানীকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। সেখানে দেখলেন মদীনা থেকে আগত আরেকটি শক্তিশালী দল । জিজ্ঞেস করলেন, এরা কারা? বলা হলো, এরা আবদুল্লাহ্ বিন উবাইয়ের ইহুদীমিত্র দল (সাহায্য করার জন্য অঙ্গীকারাবদ্ধ ছিলো তারা) । রসুল স. জানতে চাইলেন, তারা কি মুসলমান হয়েছে? উত্তর দেয়া হলো, না। তিনি স. বললেন, মুশরিকদের সাহায্য আমরা চাইনা । একটু অগ্রসর হয়ে তিনি পৌছলেন শাইখাইন নামক স্থানে । সেখানকার দু'টি টিলার সম্মিলিত নাম ছিলো শাইখাইন। চৌদ্দ বছর বয়সের কতিপয় বালক এসে উপস্থিত হলো। তারা সেনাদলে ভর্তি হতে ইচ্ছুক । রসুল স. তাদের ফিরিয়ে দিলেন । তাদের সংখ্যা ছিলো সতের জন। এরপর এগিয়ে এলো পনের বছর বয়সী কতিপয় বালক । তাদের মধ্যে আজীব, আবু সাঈদ খুদরী এবং আউস বিন সাবেত । রাফে বিন খাদিজকে ফিরিয়ে দেয়া হলো । কিন্তু যখন বলা হলো তিনি দক্ষ তীরন্দাজ, তখন রসুল স. তাকে গ্রহণ করলেন । সামুরা বিন জুন্দুব বললেন, রাফে বিন খাদিজকে তো নেয়া হলো আর আমাকে ফিরিয়ে দেয়া হলো । অথচ আমি মনল্ুযুদ্ধে তাকে পরাস্ত করতে পারবো । এই সংবাদ রসুল স. এর কানে এলে তিনি বললেন, দু'জনের মধ্যে কুস্তি লাগিয়ে দাও কুস্তি হলো । সামুরা রাফেকে পরাজিত করলেন। তখন সামুরাকেও সেনাদলের অন্তর্ভূত করা হলো। সূৰ্য অস্তমিত হলো । আযান দিলেন হজরত বেলাল । রসুল স. তার সহচরদের নিয়ে মাগরিবের নামাজ সম্পন্ন করলেন । ক্রমে এগিয়ে এলো ইশা । আযানের পর ইশার নামাজও সমাপ্ত হলো। রাত্রি গভীরতর হলো। মোহাম্মদ বিন মুসলিমার তাফসীরে মাযহারী/৩০৪
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।