মুজাহিদ, কালাবী, ওয়াকেদী বর্ণনা করেছেন, রসুল পাক স. সকাল বেলা হজরত আয়েশার ঘর থেকে বের হয়ে পদ্ববজে উহুদ প্রান্তরে পৌছলেন এবং যেমন করে তীরকে সোজা করা হয়, তেমনি বিন্যস্ত করতে লাগলেন আপন বাহিনীকে । ইবনে জারীর এবং বায়হাকী দালায়েল গ্রন্থে ইবনে ইসহাকের মাধ্যমে এবং আবদুর রাজ্জাক মুসান্নাফ গ্রন্থে মামুরীর মাধ্যমে জুহুরীর বিবরণ দিয়েছেন এরকম, তৃতীয় হিজরীর শাওয়াল মাসের বারো তারিখ বুধবারে তিন হাজার মুশরিক সৈন্য উহুদ প্রান্তরে পৌছলো। রসুল স. পরামর্শ সভা বসালেন আবদুল্লাহ্ বিন উবাইকেও ডাকা হলো। ইতোপূর্বে কোনো পরামর্শ সভায় রসুল স. তাকে ডাকেননি। আবদুল্লাহ্ এবং অধিকাংশ আনসার আরজ করলেন, হে আল্লাহ্র রসুল ৷ মদীনায় অবস্থান করাই শ্রেয় । মদীনার বাইরে গেলে শক্ররাই জয়লাভ করতে পারে। আর এখানে অবস্থান করলে আমাদেরই জয়লাভের সম্ভাবনা । আপনি আমাদের সন্মুখে উপস্থিত । আমাদের আর শংকা কিসের । মুশরিকেরা যদি আর অগ্রসর না হয়, তবে তো ভালোই । যদি এগিয়ে আসে, তবে আমাদের নেতৃস্থানীয় বীরেরা তাদেরকে প্রতিহত করবে। বালক ও রমনীরা উপর থেকে পাথর নিক্ষেপ করবে। তাদের প্রত্যাবর্তন হবে অকৃতকার্যতার সঙ্গে । রসুল স. এই অভিমতটি পছন্দ করলেন । প্রবীন মোহাজির এবং আনসারদের অভিমতও এরকমই ছিলো । কিন্তু হজরত হামজা, হজরত সা'দ বিন উবাদা, হজরত নোমান বিন মালেক এবং আনসারদের কতিপয় যুবক (যারা অপ্রাপ্ত বয়স্কতার কারণে বদরে যুদ্ধ করতে পারেনি) এদের ইচ্ছা ছিলো, শহীদ হওয়ার এই সুযোগ গ্রহণ করতেই হবে । আল্লাহৃতায়ালা উহুদ যুদ্ধের দিন তাদের অভিলাষ পূর্ণ করেছিলেন । তাদের অভিমত ছিলো, ওই সমস্ত কুকুরদের দিকে ধাবিত হতে হবে যেনো তারা আমাদেরকে দুর্বল অথবা কাপুরুষ ভাববার সুযোগ না পায়। রসুল স. বলেছেন, আমি স্বপ্নে গাভী দেখেছি। এর অর্থ উত্তম । স্বপ্নে আরো দেখলাম, আমার তলোয়ারের ধার নষ্ট হয়ে গিয়েছে, এর অর্থ পরাজয়। আরো দেখলাম, আমি আমার হাত মজবুত বর্মের মধ্যে প্রবেশ করিয়েছি, এর অর্থ মদীনায় অবস্থান করাই উত্তম । তিনি স. চাইছিলেন যে, শত্রুরা যেনো মদীনায় এসে পড়ে এবং এখানেই যুদ্ধ সংঘটিত হয়। আহমদ, দাবেমী এবং নাসাঈরৱ বৰ্ণনা এৱকম, আমি আমাৱ হাতকে মজবুত জেরার মধ্যে প্রবিষ্টাবস্থায় দেখেছি এবং গাভী জবাই করতে দেখেছি। বুঝলাম, মজবুত জেরা অর্থ মদীনা এবং গাভী জবাই করতে দেখাও উত্তম আলামত । বায্যার ও তিবরানী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, যখন আবু সুফিয়ান তার সাথীদেরকে নিয়ে উহুদ প্রান্তরে তাবু ফেললো, তখন রসুল স. সাহাবীগণ বললেন, আমি স্বপ্নে দেখলাম, আমার তরবারী জুলফিকার অবনত । তাফসীরে মাযহারী/৩০২,
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।