Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে ইমরান £ আয়াত ১২১, ১২২ । 2-০১ EIS EL CCIE SG 3 AS EAE RED 3 SE i$; £230 5 sh es (0 স্বৱণ কর, যখন তুমি তোমার পরিজন বর্গের নিকট হইতে প্রত্যুষে বাহির হইয়া যুদ্ধের জন্য বিশ্বাসীগণকে দাটিতে স্থাপন করিতেছিলে এবং আল্লাহ্‌ সর্বশ্রোতা সর্বজ্ঞ; (0 ‘যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাইবার উপক্রম হইয়াছিল এবং আল্লাহ্‌ উভয়ের সহায়ক ছিলেন। আল্লাহের প্রতিই যেন বিশ্বাসীগণ নির্ভর করে।' আহযাব যুদ্ধের । অন্যান্য তাফসীরকারগণ বলেন, উহুদ যুদ্ধের - এটাই বিশুদ্ধ মত । ইবনে আবী হাতেম এবং আবুল ইয়ালী বর্ণনা করেন, হজরত মুসাওয়ার বিন মাখরিমা, হজরত আবদুর রহমান বিন আউফকে বললেন, আমাদেরকে উহুদ যুদ্ধের ঘটনা বলুন । হজরত আবদুর রহমান বিন আউফ বললেন, সুরা আলে ইমরানের একশত বিশ আয়াতের পরের আয়াত পড়লে ঘটনাটি জানতে পারবে। আল্লাহতায়ালা সেখানে বলেছেন, ‘তোমাদের মধ্যে দু'টি দল সাহস হারাতে বসেছিলো। কাফেরদের নিকট থেকে নিরাপত্তা লাভই ছিলো তাদের বাসনা ।' অন্যত্ৰ বালেছেন, ‘মৃত্যুর আশংকা করছিলে তোমরা ৷’ আরেক স্থানে উল্লেখ করেছেন, ‘যদি তিনি মৃত্যু বরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা তার আদৰ্শচ্যুত হয়ে বিপরীত দিকে প্রত্যাবর্তন করবে?’ সেই উদ যুদ্ধের দিন শয়তান চিৎকার করে বলেছিলো, মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ্‌পাক তখন মুসলমানদেরকে শাস্ত করবার জন্য তন্ত্রাচ্ছননু করে দিয়েছিলেন যেনো তন্দ্রাবিভোরতার মাধ্যমে তাদের শংকা ও অক্ষমতা বোধ দূর হয়ে যায়। ইবনে ইসহাক বর্ণনা করেন, আলে ইমরানের ষাটটি আয়াত উহুদ যুদ্ধ প্রসঙ্গে অবতীর্ণ হায়েছে। এতে ওই যুদ্ধে অনুপস্থিত ব্যক্তিদের শাস্তি প্রস্গও আলোচিত হয়েছে। তাফসীরে মাযহারী/৩০১

— পৃষ্ঠা ৩০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।