আমাকে বলেছেন, শয়তান নারীরূপে তোমাদেরকে ধোকা দিতে উদ্যত হয়, তাই শয্যাগ্হণের সময় আয়াতুল কুরসী পড়ে নিও। ‘ফেরদাউস’ পুস্তকে হজরত কাতাদা থেকে বর্ণিত হয়েছে, অশান্তির সময় আয়াতুল কুরসী পড়লে আল্লাহ্ সাহায্য করেন। হজরত ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, হজরত ওমর একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে বলে দিতে পারে সবচেয়ে মর্যাদামণ্ডিত, সবচেয়ে অনুগ্রহজ্ঞাপক এবং ভীতিপ্রদ ও সবচেয়ে আশাদায়ক আয়াত কোনটি? হজরত ইবনে মাসউদ বললেন, অত্যধিক মর্যাদামণ্ডিত আয়াত হচ্ছে _ অনুথহজ্ঞাপক আয়াত ‘নিশ্চয়ই আন্নাহ্ পাক (সমগ্র মানবকে) সৎকার্য করতে, হিতসাধন করতে, আত্মীয় স্বজনদের প্রতি দান ধ্যান করতে নির্দেশ দিয়েছেন’ সবচেয়ে ভীতিপ্রদ আয়াত ‘সে দেখতে পাবে তাই, অনু পরিমাণ পুণ্য অথবা অনু পরিমাণ অন্যায়, যা সে করে' আর সবাধিক আশাপ্রদ আয়াতটি হচ্ছে 'আপনি বলে দিন, হে আল্লাহ্র বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো ..... ॥' সুরা বাকারা £ আয়াত ২৫৬ SELB LE MNES ENE) EE BAL ULES ah SHORE oes ’ Ress ASH 0] দ্বীন সম্পর্কে জোর-জবরদস্তি নাই; সত্য পথ ভ্রান্ত পথ হইতে সুশ্শষ্ট হইয়াছে যে তাগ্ডতকে অস্বীকার করিবে ও আল্লাহে বিশ্বাস করিবে সে এমন এক মজবুত হাতল ধরিবে যাহা কখনও ভাঙ্গিবেনা। আল্লাহ্ সর্বশ্রোতা, প্রজ্ঞাময় । 'দ্বীন সম্পর্কে জোর-জবরদপ্তি নাই' _ আবু দাউদ, নাসাঈ এবং ইবনে হাব্ৰান হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, ইসলাম প্রচারের পূর্বে মদীনার যে মহিলাদের সন্তান জীবিত থাকতো না, তারা মান্নত করতো, আমার সন্তান জীবিত থাকলে তাকে ইহুদী বানাবো । আনসার গোত্রের মহিলারা এরকম করতো । যখন বনু নাজির ইহুদীদেরকে মদীনা থেকে তাড়িয়ে দেয়া হয, তখন তাদের সঙ্গে ছিলো আনসারদের কিছু সন্তান যারা ইহুদী হয়ে গিয়েছিলো । আনসারগণ ৰ তাফসীরে মাযহারী/২৯
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।