কষ্ট হবে মনে না করলে আমি এরকম সময়েই নামাজ আদায় করতাম । অতঃপর তিনি ইকামতের নির্দেশ দিলেন এবং সকলকে নিয়ে নামাজ আদায় করলেন। মুসলিম । আমি বলি, রসুল স. এর উল্লেখিত বাক্য ছিলো তাহাজ্জুদ নামাজ সম্পর্কে । ইশা সম্পর্কে নয়। এই আয়াতে এই ইঙ্গিতই দেয়া হয়েছে যে, রাত্রিকালে নামাজে দন্ডায়মান হওয়া ছিলো সাহাবায়ে কেরামের সাধারণ নিয়ম । ইশার নামাজে বিলম্ব একটি ব্যতিক্রমী ব্যাপার । সাধারণ নিয়ম নয়। আয়াত নাজিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করেই । বোখারী ও মুসলিমে অবশ্য একথার উল্লেখ নেই। আতা বলেন, রাত্রিকালে নামাজরত দল বলতে নাজরানের চল্লিশ জন, হাবসার তিরিশ জন এবং রোমের আটজন খৃষ্টানের কথা বলা হয়েছে, যারা রসুলে পাক স. কে তাঁর পৃথিবীতে আবির্ভাবের পূর্ব থেকেই বিশ্বাস করতেন । তার স. হিজরতের পূর্বে তারা ছিলেন আনসারদের বন্ধু । তাদের আনসার বন্ধুরা হলেন, আসাদ বিন জারারাহ, বারা বিন মারুর, মোহাম্মদ বিন মুসলিমাহ্, এবং আবু কাইস সেরমা বিন আনাস । মিল্লাতে ইব্রাহিম সম্পর্কে জ্ঞাত ছিলেন তারা৷ স্ত্রী সহবাসের পরে গোসল করে যা জানতেন, তা পালন করতেন । রসুল স. এর আব্বি্ভাবের পর তারা তাঁর স. এর প্রতি ইমান আনলেন এবং সাহায্যকারী হলেন। তারা আল্লাহ্ ও পরকালে বিশ্বাসী । তারা ভালো কাজের নির্দেশ দেয়, মন্দ কাজ করতে নিষেধ করে এবং উত্তম কাজে পরস্পর পরস্পরের প্রতিযোগী হয়? যসুল স. এরশাদ করেন, বার্ধক্যের শক্তিহীনত| এবং স্মৃতিত্রষ্টত। আসার পূর্বে অথবা রোগাক্রান্ত হয়ে ক্ষমতাহীন হওয়ার পূর্বে এবং নৈরাশ্য আসার আগে পুণ্যকর্ম সম্পাদন করো । বর্ণনা করেছেন বায়হাকী, আবু উমামা থেকে। শিরিক করা, আল্লাহ্তায়ালার গুনাবলী সম্পর্কে বঙ্কিম বিশ্বাস এবং আখেরাত সম্পর্কে বিকৃত ধারণা । তারা মন্দ কাজে প্ররোচিত করতো, সৎকাজের প্রতিবন্ধক হতো এবং অতি দ্রুত পতিত হতো অসততায়। এই আয়াতে ইহুদীদের মন্দ স্বভাবের বিপরীত বৈশিষ্ট্যাবলী বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যসমূহ পুণ্যবানদের চরিত্রে সম্যক বিদ্যমান । যীরা সরল অন্তঃকরণ এবং পবিত্র প্রবৃত্তির অধিকারী তাদের অন্তর বাহির উভয়ই পবিত্র । আল্লাহতায়ালা জানাচ্ছেন, তাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করা হবে। তারাই সজ্জন, মুত্তাকী । তাফসীরে মাযহারী/২৯৫
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।