সুরা আলে ইমরান £ আয়াত ১১৩, ১১৪, ১১৫ । IES PS RSET EEN EN LC NGO ES SA Sd GS BE HIS AS ss nt SLY GEL 0 তাহারা সকলে এক রকম নহে। কিতাবীদের মধ্যে অবিচলিত একদল আছে; তাহারা রাত্রিকালে সিজদারত অবস্থায় আল্লাহের আয়াত আবৃত্তি করে। (0 তাহারা আল্লাহ্ এবং শেষ দিনে বিশ্বাস করে, সৎকার্যের নির্দেশ দেয়, অসৎকার্য নিষেধ করে এবং তাহারা সৎকার্যে প্রতিযোগিতা করে। তাহারাই সঙ্জনদিগের অন্তর্ডুঞ। (0 উত্তম কাজের যাহা কিছু তাহারা করে তাহার প্রতিদান হইতে তাহাদিগকে কখনও বঞ্চিত করা হইবে না। আল্লাহ্ সাবধানীদের সম্মন্ধে অবহিত। সকল ইহুদী এরকম নয় । তাঁদের একদল নুসলমান । তারা নামাজে দভায়মান হন। হজরত ইবনে আব্বাস বলেছেন, তারা পথপ্রাপ্ত হয়ে আল্লাহৃতায়ালার নির্দেশের সীমানায় অবস্থান করেন । মুজাহিদ বলেন, তারা ন্যায়পরায়ণতাপ্রিয়। সুদ্দী বলেছেন, এই আয়াতের উদ্দেশ্য হজরত আবদুল্লাহ্ বিন সালাম এবং অন্যান্য মুসলমান আহলে কিতাবগণ । তাঁরা আয়াত আবৃত্তিকারী রাত্রিকালে নামাজরত অবস্থায় । তারা সিজদারত থাকেন অর্থাৎ নামাজ আদায় করেন। হজরত ইবনে মাসউদ বলেছেন, রাত্রির নামাজ বলতে ইশার নামাজকে বোঝানো হয়েছে। ইলুদীরা ইশার নামাজ পড়তো না । কারণ, তাদের ধর্মমতে ইশা ফরজ ছিলোনা। হজরত আবদুল্লাহ্ বিন ওমর বলেছেন, এক রাতে আমরা ইশার নামাজের জন্য অপেক্ষমান ছিলাম । এক তৃতীয়াংশ রাত্রি গত হওয়ার পর রসুল স. মসজিদে এলেন বিলম্বের হেতু কি, আমরা জানতাম না । রসুল স. বললেন, তোমরা ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বীরা নামাজের জন্য প্রতীক্ষযান থাকেনা। উম্মতের তাফসীরে মাযহারী/২৯৪
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।