এরশাদ করেন, ‘যে পর্যন্ত না তারা অধীনতা স্বীকার করে প্রজারূপে জিজিয়া দিতে স্বীকৃত হয়৷’ জিজিয়া দিলে তাদের জীবন ও সম্পদ নিরাপদ ৷ তাই বলা হয়েছে, “আল্লাহ্র জিস্মাদারী এবং মানুষের জিম্মাদারী’ অর্থাৎ মুসলমানরা জিন্মাদার হলে তা আল্লাহ্তায়ালার পক্ষ থেকেই হবে। এই জিম্মাদারীর বাইরে গেলেই তাদের জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য । তারা আল্লাহ্তায়ালার ক্রোধের পাত্র । দারিদ্র ও লোভ তাদেরকে বেষ্টন করে রেখেছে। কৃপণ ব্যক্তি সম্পদ ব্যয় করতে কুষ্ঠিত। তাদের অবস্থা নিঃসম্বল ব্যক্তিদের মতোই ৷ আর লোভীরা সম্পদ অর্জনের জন্য অস্থির ৷ বায়যাবী লিখেছেন, ইহুদীরা অধিকাংশই ফকির মিসকিনদের মতো । কারণ, তারা সম্পদশালী হলেও ভিখারীদের মতো যাঞ্চা করে। সম্পদ গোপন করতে চায় বলে দারিদ্র প্রদর্শন করে। তাদের এই অপমানজনক অবস্থা আল্লাহ্তায়ালা কর্তৃক নির্ধারিত । তারা আল্লাহ্র আয়াত প্রত্যাখ্যানকারী, অন্যায়ভাবে নবী রসুলদেরকে হত্যাকারী ৷ তাই তাদের জীবন লাঞ্ছানাহত । দু'টি কারণে তাদের এই অপদস্থতা। ১. কুফরী ও নবীহত্যা। ২. পাপাসক্তিতে সীমালংঘন ৷ পৃথিবীর অপদস্থতা এবং পরকালের শাস্তি তাদের জন্য অপরিহার্য । ইবনে মান্দাহ্ তার আস্ সাহাবা গ্রন্থে লিখেছেন, হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন, যখন হজরত আবদুল্লাহ্ বিন সালাম, সালাবা বিন শোবা, উসাইদ বিন তাবীয়া, আসাদ বিন উবায়েদ এবং তাদের সাথে অন্যান্য ইহুদীগণ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, তখন ইহুদী আলেমরা বলতে শুরু করলো, আমাদের মধ্যে যারা নিকৃষ্ট, তারাই মোহাম্মদ স. এর ধর্মমত গ্রহণ করেছে। তারা ভালো হলে কিছুতেই বাপদাদার ধর্ম ত্যাগ করে অন্যধর্ম গ্রহণ করতো না। তখন পরবর্তী আয়াত দু’টি নাজিল হয়েছে। ইবনে আবী হাতেম । আহমদ, নাসাঈ এবং ইবনে হাব্বান, হজরত ইবনে মাসউদ থেকে বর্ণনা করেছেন, একদিন রসুল স. ইশার নামাজ বিলম্ব করলেন। সাহাবীগণ অপেক্ষমাণ ছিলেন। নবী পাক স. তাদের উদ্দেশ্যে বললেন, জেনে নাও। অন্য কোনো ধর্মমতের লোকেরা এ সময় আল্লাহতায়ালার স্মরণরত হয়না । তখন অবতীর্ণ হয়েছে নিম্নের আয়াত । তাফসীরে মাযহারী/২৯৩
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।