Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

‘উখরিজাত লিন্নাস' -_ অর্থাৎ মানুষের মধ্য থেকে প্রকাশিত বা বিকশিত বলতে উত্তম উন্মতের বর্তমান বিদ্যমানতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কুংতুম অর্থাৎ 'তোমরা’ বলতে সাহাবায়ে কেরামদের জামাত সরাসরি সম্বোধিত হয়েছে। জুহাক, জোবায়ের থেকে বর্ণনা করেন, হজরত ওমর বিন খাত্তাব বলেছেন, উত্তম উম্মত বলতে আমাদেরকে অর্থাৎ প্রথম যুগের মুসলমানদেরকে বুঝানো হয়েছে, পরবর্তাদেরকে নয়। হজরত ইবনে আব্বাস বলেছেন, উত্তম উন্মত তারাই যারা রসুল স. এর সঙ্গে মদীনায় হিজরত করেছিলেন। হজরত ওমর বলেছেন, আল্লাহতায়ালা কুংতুম এর পরিবর্তে আংতুম ব্যবহার করতে পারতেন। কিন্তু তিনি কুংতুম শব্দটি নির্দিষ্ট করেছেন কেবল সাহাবীদের জন্য এবং ওই সমস্ত মানুষের জন্য যারা সাহাবীদের মতো । এই দৃষ্টিভঙ্গির মধ্যে সমস্ত উন্মতই অন্তর্ভুত হতে পারেন। উন্মতের এঁকমত্য এ রকমই -- উদ্মতে ইসলামী অন্য সমস্ত উম্মত অপেক্ষা উত্তম এবং উম্মতে ইসলামীর মধ্যে সাহাবীদের যুগ উত্তম। জ্ঞাতব্য £ হজরত কাতাদা বলেছেন, হজরত ওমর কুংতুম খইরা উন্মাতিন এই আয়াত পাঠ করার পর বলতেন, যারা এই উম্মতের অন্তর্ভুত হতে অভিলাষী হয়, তাদেরকে সমস্ত মানুষের হেদায়েতের জন্য সৃষ্টি করা হয়েছে। তবে তাদেরকে অবশ্যই এই উন্মতের জন্য নির্ধারিত বৈশিষ্ট্যসমূহ আত্মস্থ করতে হবে। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, ‘আর আমি (আসমানী) কিতাবসমূহে, একথা লিপিবদ্ধ করে রেখেছি (বেহেশত) ভূমির অধিকারী আমার সৎকর্মশীল বান্দাগণ ৷" অন্যত্র বলেছেন, ‘অতপর এই কিতাবটি ওই সমস্ত লোকের হাতে অর্পণ করেছি, যারা আমার বান্দাগণের মধ্যে পছন্দনীয়” রসুলে পাক স. এরশাদ করেন, আমার বেহেশতে প্রবিষ্ট হওয়ার পূর্বে অন্য নবীগণের বেহেশতে প্রবেশ নিষিদ্ধ । আর আমার উন্মতের বেহেশতে প্রবেশের পূর্বে অন্যান্য উন্মতের বেহেশতে প্রবেশও নিষিদ্ধ । উত্তম সনদে হজরত ওমর বিন খাত্তাব থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন তিবরানী। হজরত ইবনে আব্বাসের মাধ্যমে তিনি মারফু সূত্রে আরো বর্ণনা করেছেন, অন্যান্য উম্মতের বেহেশতে প্রবেশ হারাম যতক্ষণ না আমার উন্মত বেহেশতে প্রবেশ করবে। আহমদ, বায্যার এবং তিবরানী বিশুদ্ধ সনদে হজরত জাবের থেকে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, বেহেশতবাসীদের মধ্যে আমার উম্মতের সংখ্যা হবে এক চতুর্থাংশ । আমার ইচ্ছা তারা এক তৃতীয়াংশ হোক । বরং অর্ধেক হোক। উত্তম সনদে তিরমিজি এবং বিশুদ্ধ সনদে হাকেম বলেন, একশ’ বিশটি কাতার হবে জান্নাতবাসীদের। আশি কাতার উন্মতে মোহাম্মদীর । বাকিগুলো অন্যান্য উম্মতের । ওই হাদিসের বর্ণনাকারী হজরত আবু মুসা, হজরত ইবনে আব্বাস, হজরত মুয়াবিয়া বিন জুনদাহ্‌ এবং হজরত ইবনে মাসউদ ৷ রসুল স. এরশাদ তাফসীরে মাযহারী/২৮৯ —>১৯

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।