নয়)? তিনি স. বললেন, না। তবে আল্লাহৃতো আমাকে ভার মাগফেরাত ও রহমতের দ্বারা আবৃত করেছেন (তাই আমার জান্নাত প্রাপ্তি নিশ্চিত) । বোখারী, মালেঞচ। এই হাদিসটি হজাৱত আবু হোরায়রার মাধ্যমেও বর্ণিত হয়েছে। মুসলিম, হজরত জাবেরের মাধ্যমে এ রকম উল্লেখ করেছেন যে, তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না, দোজখ থেকেও রক্ষা করবে না। আল্লাহর রহমত ব্যতীত আমাকেও না। এরকম হাদিস আরো বর্ণনা করেছেন হজরত আবু সাঈদ খুদরী থেকে ইমাম আহমদ, আবু মুসা আশআরী এবং হজরত শারীক বিন তারিক থেকে বায্যার এবং হজরত উসামা বিন শারীক এবং হজরত আসাদ বিন কারজী থেকে তিবরানী। বাহ্যত এই হাদিসগুলো আল্লাহতায়ালার ওই আয়াতের বিপরীত মনে হয় _ যাতে বলা হয়েছে, ‘উদখুলুল জান্নাতা বিমা কুংতুম তা'মালুন।' এ প্রসঙ্গের উত্তর এই হতে পারে যে, জান্নাতে রয়েছে বিভিন্ন স্তর । তাই উন্নততর স্তর প্রাপ্তি আমলের উপরে নির্ভরশীল । প্রবেশ ও স্থায়ী বসবাস আল্লাহতায়ালার ফজল ও রহমতের কারণেই হবে। হজরত ইবনে মাসউদ বলেছেন, পুলসিৱাত অতিক্রম আল্লাহর মাগফেরাতের মাধ্যমে, জান্নাতে প্রবেশ রহমতের মাধ্যমে এবং জান্নাতের বিভিন্ন স্তর প্রাপ্তি আমলের কারণে হবে । বর্ণনা করেছেন হান্নাদ তার জুহুদ গ্রন্থে আর আবু নাঈম উল্লেখ করেছেন, আউন বিন আবদুল্লাহর সূত্রপরম্পরায়। বেহেশতবাস স্থায়ী । বেহেশতের সুখ ও দোজখের শাস্তি সম্পর্কে আল্লাহ্তায়ালার অঙ্গীকার সত্য । জগৎ্বাসীদের প্রতি জুলুম করা তার অভিপ্রায় নয়। প্রশ্ন উঠতে পারে, তিনিই তো সকলকিছুর নিরঙ্কুশ প্রভু। ওচিত্য ও বাধ্যতা থেকে তিনি পবিত্র। তিনি যা ইচ্ছা তাই করার ক্ষমতাধারী। তবে জুলুমের কথা এলো কেনো। আমি বলি, আয়াতের প্রকাশ্য উদ্দেশ্য এই যে, সৎকর্মশীলদের পূণ্য কমিয়ে দেয়া অথবা পাণিষ্ঠদের প্রাপ্য শাস্তি বাড়িয়ে দেয়া, এ সমস্ত জুলুম থেকে তিনি পবিত্র ৷ অৱিশ্বাস-ই সবচেয়ে বড় পাপ । তাই কুফরীর জন্য রয়েছে চিরস্থায়ী আজাব ৷ আকাশ ও পৃথিবীর সকল কিছুর অধিকর্তা আল্লাহতায়ালা । সমস্ত সৃষ্টি তার সাম্রাজ্যাধীন। সকলকিছুই প্রত্যানীত হবে তাঁর নিকটেই। তিনি তার অঙ্গীকারানুযায়ী সকলের জন্য নির্ধারণ করবেন স্বস্তি অথবা শাস্তি । তাফসীরে মাযহারী/২৮৭
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।