ইমাম আহমদ ও অন্যান্যরা হজরত আবু উমামা থেকে বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, তারা খারেজী ৷ হজরত আসমা বর্ণিত হাদিসে এসেছে, এই আয়াতের লক্ষ্য আহলে রায় (ব্যক্তিগত অভিমত পোষণকারীগণ) ৷ রসুল স. এরশাদ করেন, আমি যখন হাউজে কাউসারের সন্নিকটে উপস্থিত থাকবো, তখন দেখতে পাবো কেউ কেউ আমার নিকটে আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাদেরকে হাউজের নিকট আসতে দেয়া হবে না। আমি বলবো, হে আমার আল্লাহ । এরা তো আমারই উম্মত উত্তর আসবে, তুমি কি জানো তারা কি কি কুকর্ম করেছে? এরা সব সময় ছিলো পশ্চাদাপসরণকারী (হেদায়েত বিমুখ) বোখারী । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, ফেতনা আগমনের আগেই সৎকর্মসমূহ সম্পাদন করো । অন্ধকার রাতের মতো এগিয়ে আসছে ফেতনা । ওই সময় মানুষ সকালে হবে বিশ্বাসী সন্ধ্যায় অবিশ্বাসী । অপরাহ্ন অবিশ্বাসী, প্রত্যুষে বিশ্বাসী । তারা দ্বীনকে দুনিয়ার নিকৃষ্ট বস্তুর বিনিময়ে বিক্রি করে দেবে। আহমদ, মুসলিম, তিরমিজি । অন্যান্য বর্ণনায় এসেছে, এই আয়াত মুরতাদদের (ধর্মত্যাগীদের) সম্পর্কে নাজিল হয়েছে, যারা ইসলামে আগমণের পর পুনরায় প্রত্যানীত হয়েছে কুফরীতে । কোনো কোনো আলেম বলেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে সকল আহলে কিতাবদেরকে লক্ষ্য করে, যারা হজরত মুসা এবং তওরাতে বিশ্বাস স্থাপন করেছে কিন্তু রসুল স.কে মেনে নেয়নি । অথবা তার আবির্ভাবের পূর্বে তাকে বিশ্বাস করতো কিন্তু আবির্ভাবের পর মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ কেউ বলেছেন, সমস্ত কাফের এই আয়াতের লক্ষ্যস্থল । কেননা রূহের জগতে আল্লাহ পাক সকলের নিকট তিনি প্রতিপালক কি না এই মর্মে সাক্ষ্য নিয়েছেন । সবাই তখন তাঁকে ৰিশ্বাস করেছে। কিন্তু পৃথিবীতে এসে হয়ে গিয়েছে অবিশ্বাসী । এমনও বলা যায় যে, দলিল প্রমাণাদি এবং বুদ্ধি প্রয়োগের মাধ্যমে ইমান গ্রহণ করার যোগ্যতা থাকা সত্ত্বেও যারা ইমান গ্রহণ করেনি, তারাই এই আয়াতের লক্ষ্য। উজ্জল মুখাবয়ববিশিষ্ট দল হবে আহলে সুন্নত ওয়াল জামাত ৷ জান্নাত এবং চিরস্থায়ী সওয়াবের অধিকারী হবেন তারা । আয়াতে 'রহমত' শব্দ দ্বারা জান্নাতকে বোঝানো হয়েছে। বিশ্বাসীরা তাদের জীবন অতিবাহিত করবেন আল্লাহতায়ালার নির্দেশ অনুসারে ৷ কিন্তু জান্নাতে প্রবিষ্ট হওয়া সম্পূর্ণতই আল্লাহপাকের অনুগ্রহের কারণেই হবে। হজরত আয়েশা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, হেদায়েত অবলম্বন করো। মধ্যবর্তী পদ্থায় জীবন যাপন করো এবং প্রসননচিত্ত থাকো । মনে রেখো, বেহেশত্প্রান্তি আমলনির্ভর নয়। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর র্রসুল! এ অবস্থা কি আপনার ক্ষেত্রেও প্রযোজ্য (আপনার জান্নাত প্রাপ্তিও কি আমলনির্ভর তাফসীরে মাযহারী/২৮৬
— পৃষ্ঠা ২৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।