বিষয়ে মতানৈক্য বৈধ । এই বিষয়টি ইজতেহাদী বিষয় । যারা বিষয়গুলোকে সুগভীর অভিনিবেশ সহ বুঝতে চেষ্টা করেন তারা মুজতাহিদ এই বুঝতে চেষ্টা করার নাম ইজতেহাদ ৷ ইজতেহাদ সঠিকও হতে পারে ভুলও হতে পারে। কিন্তু উদ্দেশ্য মহৎ থাকার কারণে ভুল ইজতেহাদকারীগণ ক্ষমাপ্রাপ্ত । বরং তাঁদের এই সং প্রচেষ্টার কারণে সওয়াব রয়েছে। আর মানুষের জন্য এই জাতীয় মতানৈক্য রহমত স্বরূপ । আব্দ বিন হুমাইদী, দারেমী এবং ইবনে মাজা, বোখারী ও মুসলিমের মধ্যে এবং ইবনে আসাকের ও হাকেম হজরত ওমর বিন খাত্তাব থেকে বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, আমি আমার প্রতিপালকের নিকট আমার অন্তর্ধানের পর আমার সহচরবৃন্দের মতানৈক্য সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । আল্লাহতায়ালা প্রত্যাদেশের মাধ্যমে আমাকে জানিয়েছেন, তোমার সহচরবৃন্দ আমার নিকট নক্ষত্র তুল্য । তাৱা একজন অপেক্ষা অন্যজন অধিকতর যোগ্যতা সম্পন্ন ও আলোকিত । অন্য বর্ণনায় রয়েছে, তারা একজন অপেক্ষা অন্য জন উজ্জ্বলতর কিনু সকলেই উজ্জ্বল ৷ তাদের মত সমূহ থেকে কোনো একটি যদি কেউ গ্রহণ করে, তবে সে পথপ্রাপ্ত হবে। দারা কুতনী, ফাজায়েলে সাহাবা এবং ইবনে আবদুল বার হজরত জাবের থেকে । আরো বর্ণনা করেছেন বায়হাকী তাঁর মাদখাল গ্রন্থে । শিথিল সনদের সঙ্গে বায়হাকী হজরত ইবনে আব্বাস থেকে আরো বর্ণনা করেছেন যে, রসুল স. এরশাদ করেছেন, আল্লাহর কিতাবে উল্লেখিত নির্দেশানুসারে আমল করো । কিতাব তরক করার কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। কোনো বিষয় আল্লাহতায়ালার কিতাবে স্পষ্ট না দেখতে পেলে নবী করীম স. এর সুন্নত অনুসারে সিদ্ধান্ত গহণ করতে হবে। সুন্নতে স্পষ্ট না পেলে সাহাবীগণের মত অনুযায়ী আমল করতে হবে। আমার সাহাবীগণ আকাশের নক্ষত্ররাজি তুল্য । তাদের যে কোনো একজনের অনুসরণ করলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবীগণের মতবিরোধ তোমাদের জন্য রহমত ৷ মাদখাল গ্রন্থে বায়হাকী এবং তবকাত পুস্তকে ইবনে সা'দ, কাসেম বিন মোহাশ্বদের উক্তি উন্লেখ করেছেন এইভাবে, মোহাম্মদ স. এর সহচঢরবৃন্দের মতানৈক্য আল্লাহর বান্দাদের জন্য রহমত ৷ ওমর বিন আবদুল আজীজ র. থেকে বায়হাকী এরকম উদ্ধৃতি লিপিবদ্ধ করেছেন। অকাট্য প্রমাণ উপস্থাপনের পর অর্থাৎ কোরআন, হাদিস ও ইজমার ক্ষেত্রে মতবিরোধ ক্ষমার্হ নয়। এ রকম ক্ষেত্রে মতবিরোধ শাস্তিযোগ্য । তাফসীরে মাযহারী/২৮৪
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।