হজরত উসামা বিন জায়েদ বর্ণনা করেন, রসুল স. বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনে ফেলে দেয়ার সাথে সাথে তার পেটের নাড়িতুঁড়ি বের হয়ে যাবে। গাধা যেমন আটার চাক্কিকে কেন্দ্র করে ঘোরে, তেমনি সে তার নাড়িভুঁড়িকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরতে থাকবে । তখন দোজখবাসীরা তার পাশে সমবেত হয়ে বলবে, কী খবর তোমার? পৃথিবীবাসের সময় তুমি না আমাদেরকে ভালো কাজ করতে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলতে লোকটি বলবে, আমি তোমাদেরকে ভালো কাজ করতে বলতাম । কিন্তু নিজে করতাম না। খারাপ কাজ করতে নিষেধ করতাম । অথচ নিজে মন্দ কাজ থেকে বিরত থাকতাম না। বোখারী, মুসলিম ৷ হজরত আনাস বর্ণনা করেন, রসুল ল. বলেছেন, মেরাজ রজনীতে আমি দেখেছি, আগুনের কাচি দ্বারা অনেক লোকের ঠোট কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল! এরা কারা? হজরত জিব্রাইল বললেন, এরা আপনার উম্মতের ওয়াজকারী (বক্তা)। এরা মানুষকে ভালো কাজ করতে বলতো । কিন্তু নিজেরা করতো না । শরহে সুন্নায় ইমাম বাগবী এবং শোয়াবুল ইমানে ইমাম বায়হাকী এই হাদিসটি বর্ণনা করেছেন। সূরা আলে ইমরান £ আয়াত ১০৫ ENA USCS SSS Gy I ESS ESA (0 তোমরা তাহাদের মত হইওনা যাহারা তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর বিচ্ছিন্ন হইয়াছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করিয়াছে। তাহাদের জন্য মহা শাস্তি রহিয়াছে। তাদের মত হয়ো না অর্থাৎ ইহুদীদের মতো হয়ো না, যারা উত্তম দল থেকে বিচ্ছিন্ন। আর মতান্তর বলতে এখানে বুঝতে হবে আল্লাহতায়ালার স্পষ্ট অর্থ বোধক আয়াত এবং সর্ববিদিত (মুতাওয়াতির) হাদিসসমূহ । ইজমায়ে উম্মত (উশ্মতের একমত্য)ও এর অন্তর্ভূত। ইখতিলাফ (মতান্তর) ব্যাপক অর্থ বোধক শব্দ । যেমন, আহলে সুন্নত ও আহলে বিদাত (মোতাজিলা, খারেজী ইত্যাদি) এর মত বিরোধ । শাখাগত মাসআলার ক্ষেত্রেও এ শব্দটি প্রযোজ্য হতে পারে। যেমন, অজুর মধ্যে পা ধোয়া এবং মোজার উপরে মশসেহ, চার খলিফার খেলাফত । এ সমস্ত ক্ষেত্রে মতভেদ নিষিদ্ধ । অবশ্য যে সমস্ত বিষয় সম্পূর্ণ স্পষ্ট নয় _ সে সমস্ত তাফসীরে মাযহারী/২৮৩
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।