Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

নিজেদের উপর একথা অপরিহার্য করে নাও-'পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতিসাধন করতে পারবে না। যদি তোমরা হেদায়েতের উপর সুস্থির থাকো ।' সতর্ক হও হে জনতা । মন্দ কাজ কখনোই আমাদের জন্য ক্ষতিকারক হবে না যদি আমরা তার প্রতিবন্ধক হই ৷ আমি রসুল স.কে বলতে শুনেছি, তিনি বলেছেন, অসৎ কাজ দেখলে বলপ্ৰয়োগ, মৌখিক প্রতিবাদ অথবা অন্তর দ্বারা ঘৃণা না করলে সকলের উপরে নেমে আসবে শাস্তি । ইবনে মাজা । তিরমিজি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। এ রকম হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ, জারীর বিন আবদুল্লাহ থেকে। হজরত আদী বিন আদী কুন্দি থেকে বর্ণিত হয়েছে, আমাদের মুক্তিপ্রাপ্ত এক গোলাম আমাদেৱকে বলেছেন, আমি আমার দাদার নিকট থেকে শুনেছি, তিনি বলেছেন, আমি রসুল স. কে বলতে শুনেছি, আল্লাহ কোনো সম্প্রদায়কে তাদের বিশেষ কোনো লোকের পাপের কারণে শাস্তি প্রদান করেন না, যতক্ষণ তাদের অধিকাংশ লোক পাপের কথা জানতে পেরে ক্ষমতা থাকা সত্বেও প্রতিরোধ না করে নীরব থাকে। প্রতিরোধ না করলে আল্লাহতায়ালা সকলকেই শাস্তি দান করেন। বাগবী । হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, বনী ইসরাইলগণ পাপাসক্ত হ্যে পড়লে তাদের আলেমগণ তাদেবকে সর্তক কবলেন। কিন্তু তারা বিরত হলো না এরপর আলেমগণ নিজেরাই তাদের সভায় ওঠা বসা করতে লাগলো । ক্রমশঃ তাদের সাথে একত্রাহার ও মদ্যপান সবই চললো। তাদের তমসাচ্ছন্ন অস্তরের প্রভাবে আলেমদের অন্তরও তমসাচ্ছাদিত হয়ে পড়লো। তাই হজরত দাউদ এবং হজরত ঈসা তাদেরকে অভিসম্পাত করেছেন। এই অভিসম্পাত তাদের অপরাধাসক্তি ও সীমালংঘনের কারণে হয়েছে। বর্ণনাকারী বলেছেন, রসুল স. শায়িত ছিলেন, একথা বলেই উঠে পড়লেন তিনি এবং বললেন, আমার জীবনাধিকারী ওই পবিত্র সত্তার শপথ! তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তি থেকে অব্যাহতি পাবে না, যতক্ষণ না তোমরা অত্যাচারী ও পাপীদের পাপকার্যের বিরুদ্ধে দাড়াও । তিরমিজি, আবু দাউদ। একটি প্রশ্ন £ যদি কেউ নিজে সৎকর্মশীল না হয় এবং মন্দ থেকে মুক্ত না থাকে, তবে অন্যকে সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখার হুকুমটি কি তারও উপরে ওয়াজিব? উত্তর $ হ্যা । আয়াতের মর্ম একথাই প্রমাণ করে। কিতু তার জন্য আত্মসংশোধিত হওয়াও জরুরী । এ মর্মে অন্য আয়াতে এসেছে, ‘আশ্চর্য! অন্যকে সংৎকর্মশীল হতে বলো আর নিজে থাকো উদাসীন’ অন্য আরেক আয়াতে বলা হয়েছে, ‘কেনো এমন কথা বলো, যা নিজে করো না। এ রকম আচরণ আল্লাহতায়ালার অসস্ুষ্টির কারণ ৷’ তাফনীরে মাযহারী/২৮২

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।