Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

হবো তাদের সঙ্গে । বারোজন ব্যক্তিকে নির্বাচন করো তোমরা, যারা হবেন তোমাদের নেতা। হজরত ঈসার হাওয়ারীদের মতো তারা তাদের আপন সম্প্রদায়ের সংরক্ষক হবে। মনোনীত করা হলো বারোজনকে ৷ নয়জনকে খাজরাজদের মধ্যে থেকে এবং তিনজনকে আউসদের মধ্য থেকে। আসেম বিন আমর বিন কাতাদা বর্ণনা করেন, যখন সকলে অঙ্গীকারাবদ্ধ হতে উদ্যত হলেন, তখন আব্বাস বিন উবাদা বিন নাদেলা আনসারী বললেন, হে খাজরাজ সম্প্রদায় । অনুধাবন করো, কোন বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হচ্ছো তোমরা । অশ্বারোহী হয়ে যুদ্ধ করতে হবে। যদি তোমাদের সম্পদ বিধ্বংস হয়, নেতারা মৃত্যুবরণ করে, তখন যদি পিছিয়ে যাও; তবে অঙ্গীকারাবদ্ধ হওয়া থেকে বিরত থাকো । আল্লাহর কলন । অঙ্গীকার ভঙ্গ করলে দুনিয়া ও আখেরাতে অসম্মান নেমে আসবে। সম্পদ ধ্বংসের পর এবং নেতৃবৃন্দের মৃত্যুর পরও যদি তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করতে পারো, তবেই কেবল দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভের অধিকারী হবে তোমরা । আনসারগণ উত্তর দিলেন, আমাদের সম্পদ ধ্বংস হলে এবং নেতৃবৃন্দ নিহত হলেও অঙ্গীকার পূর্ণ করবো আমরা কিন্তু হে আল্লাহর রসুল! আপনি আমাদরকে জানিয়ে দিন, অঙ্গীকার পালনের বিনিময় কী? রসুল স. বললেন, জান্নাত । আনসারগণ বললেন, তবে হস্ত প্রসারিত করুন। রসুল স. হাত বাড়িয়ে দিলেন । তার পবিত্ৰ হাতে হাত রেখে একে একে সকলে বায়াত গ্রহণ করলেন । প্রথমে বারাহ বিন মারুর। তৎপর অন্যান্যরা । সকলের বায়াত গ্রহণ শেষ হলে আকবার শৃঙ্গ থেকে শয়তান অতি উচ্চ স্বরে চিৎকার করে বললো, বন্ধুগণ । তোমাদের সর্বনাশ! রসুল স. শুনলেন এ কথা। শয়তান বললো, অমুসলমানের়া সম্মিলিতভাবে যুদ্ধ করতে একতাবদ্ধ । রসুল স. জবাব দিলেন, হে আল্লাহর দুশমন। হে আজীব (শয়তানটির নাম আজীব, আজীবের আভিধানিক অর্থ সাপ) আমি তোমাকে প্রতিহত করতে প্রস্তুত । রাত্রি তখন অনেক । রসুল স. বললেন, আপন আবাসে ফিরে যাও সকলে। আব্বাস বিন উবাদা বিন নাদেলা আরজ করলেন, কসম ওই জাতের যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন! আপনি যদি ইচ্ছা করেন, তবে কাল সকালেই মিনা প্রান্তরে আমরা তলোয়ার নিয়ে হাজির হবো। রসুল স. বললেন, এ রকম নির্দেশ নেই । তোমরা এখন নিজ আবাসে ফিরে যাও । আমরা ফিরে এলাম ৷ সকালে কোরাইশদের শ্রেষ্ঠ নেতারা এসে আমাদেরকে বলতে লাগলো, হে খাজরাজ দল আমরা সংবাদ পেয়েছি তোমরা আমাদের সাথীকে নিয়ে যেতে চাও। তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বায়াতও গ্রহণ করেছো। আল্লাহ্র কসম! আরবের অন্য গোত্রদের সঙ্গে যুদ্ধ করতে আমরা মোটেও অনীহ নই ৷ কিন্তু তোমরা দুর্বল _ তাই ঘৃণার পাত্র। এ কথা শুনে তাফসীরে মাযহারী/২৭৯

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।