Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

পবিত্র । তাদের দুর্বলতা হতেও মুক্ত । তিনি সকল কিছুর মালিক । তিনি কঠিন হাতেধারণকারী, প্রতিশোধ গ্রহণে কঠোর । তাঁর অনুমোদন ব্যতিরেকে সুপারিশও ডপস্থাপিত হতে পারে না। তার অসীম জ্ঞান আমাদেরকে পরিবেষ্টন করে আছে। কোনোকিছু তার হিকমত, কুদরত বহির্ভূত নয়। নির্দেশদান তার পক্ষে কঠিন ও কষ্টকর নয়। কারো ব্যস্ততা তাকে অমনোযোগী করতে সক্ষম নয়। অনপযুক্ততা থেকে তিনি পৃত-পবিত্র । তিনি প্রশংসার অতীত । রসুলে পাক স. কিয়ামতের দিনে যার হাতে থাকবে প্রশংসার পতাকা; তিনিও আল্লাহতায়ালার উপযোগী প্রশংসা করতে অক্ষমতা প্রকাশ করেছেন। তিনি প্রার্থনায় বলেছেন, তুমি তেমনই যেমন তোমার বর্ণনা ৷ মহান আল্লাহর তুলনায় সবকিছু অত্যন্ত নিকৃষ্ট । তার মহত্বের সম্যক ধারণা সৃষ্টি জানে না। তার ডপযোগী ইবাদতও করতে পারে না। রসুলে পাক স. বলেছেন, আমরা তার ইচ্ছানুযায়ী ইবাদত করতে পারি না। তাকে যখন প্রশ্ন করা হলো, হে আল্লাহর রসুল, কোৱআনেব সবচেযে মর্যাদামণ্জিত আয়াত কোনটি? তিনি বললেন, আযাতুল কুরসী । তারপর বলা হলো, সবচেয়ে সম্মানিত সুরা কোনটি । তিনি বললেন, সুরা এখলাস । দারেমী । হজরত উবাই ইবনে কাব বলেন, আবুল মুনজার রসুলে পাক স. কে যখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? তিনি বললেন, আয়াতুল কুরসী ৷ তারপর তিনি তার বুকে হাত রেখে দোয়া করলেন, তোমার বরকতপূর্ণ জ্ঞানার্জন হোক। তারপর রসুলে পাক স. বললেন, ওই জাত পাকের কসম, আমার জীবন যার হাতে, আল্লাহ তায়ালার আরশের পায়ের কাছে এক ফেরেশতা এই আয়াতের মাধ্যমে আল্লাহতায়ালার পবিত্রতা ঘোষণা করছে। আর আলমে মেসালেও ফেরেশতাগণ এই আয়াতের মাধ্যমে আন্নাহতায়ালার প্রশংসা জ্ঞাপন করেন (জড় জগত ও রুহের জগতের প্রকাশিতব্য বিষয়সমূহ আলমে মেসালে বিদ্যমান) । ইবনে মারবিয়া, ইবনে মাসউদ এবং ইবনে রাহবিয়া তাদের সনদে হজরত আউফ বিন মালেক থেকে এ রকম বর্ণনা করেছেন। ইমাম আহমদ ও ইমাম মালেক বর্ণনা করেছেন হজরত আবুজর গিফারী থেকে । হজরত আবু হোরায়রা মারফু হাদিসে বর্ণনা করেন, আয়াতুল কুরসী কোরআনের আয়াতের সরদার । তিরমিজি, হাকেম । হজরত আনাস ৱা. বলেন, আয়াতুল কুরসী সওয়াবের দিক দিয়ে কোরআনের এক চতুর্থাংশের সমান । আহমদ । হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসী এবং হা মীম, তানযিলুল কিতাবি মিনাল্লাহিল আযিযিল আলীম-এই আয়াত দু’টি দিনে পাঠ করে, সে সমস্ত দিন আল্লাহতায়ালার তাফসীরে মাযহারী/২৭

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।