ইহুদীরা ছিলো আহলে কিতাব এবং জ্ঞানী । আর তারা ছিলেন মূর্তিপূজক। একবার ইহুদীদের সঙ্গে বচসা হলো তাদের তখন ইহুদীরা বললো, অতিসত্ব্র একজন নবী আবির্ভূত হবেন। আমরা তার অনুসারী হবো এবং তাকে সঙ্গে নিয়ে তোমাদেরকে আদ সম্প্রদায়ের মতো ধ্বংস করবো। রসুল স. এর কথা শুনে খাজরাজীদের মনে পড়ে গেলো সেই ঘটনা ৷ পরস্পর তারা বালাবলি করতে লাগলেন, দেখো দেখো ইনিই সেই নবী যাঁর প্রসঙ্গ তুলে ইহুদীরা আমাদেরকে ভয় দেখাতো। আমাদের উচিত ইহুদীদের আগেই তার অনুসারী হওয়া । তারা মুসলমান হয়ে গেলেন এবং আরজ করলেন, আমরা খাজরাজ ও আউস সশ্পৃদায় চরম শকত্রুমনোভাবাপন্ন এবং প্রায়শই যুদ্ধরত থাকি। এতো শত্রুতা আর কোনো গোত্রের মধ্যে নেই । আমরা আশা করি, আল্লাহ্ আপনার মাধ্যমে আমাদেরকে একতাবদ্ধ করবেন। আমরা সত্তর তাদের কাছে ফিরে গিয়ে ইসলামের প্রতি আহবান জানাবো । আল্লাহপাক যদি আপনার মাধ্যমে আমাদেরকে মিলিয়ে দেন তবে আমাদের নিকট সর্বাধিক সম্মানীয় আপনি ছাড়া আর কেউ হবেন না । তারা ফিরে গেলেন মদীনায় । মদীনাবাসীকে হসলামের দাওয়াত দিলেন। আহবানের অনুরনণ স্পন্দিত হতে লাগলো মদীনার গৃহে গৃহে প্রতি গৃহে তার স. এর প্রসঙ্গ ও প্রশংসা নিরন্তর ধ্বনিত হয়ে চললো। পরের বছর হজ্বের মওসুমে মক্কায় উপস্থিত হলেন বারোজন আনসার । খাজরাজ গোত্রের দশজন - আসাদ বিন জুররাহ, আউফ বিন আফরাহ, মুআাজ বিন আদরাহ, রাফে বিন মালেক আজলানী, জাকওয়ান বিন আবদে কায়েস, উবাদা বিন সামেত, জায়েদ বিন সা'’লাবা, আব্বাস বিন উবাদা, উকবা বিন আমের, আতিয়া বিন আমের । বাকি দু'জন আউস গোত্রের, আবুল হাইসাম বিন তাইহান এবং আউস আমের বিন সায়দা ৷ প্রথম আকাবা প্রান্তরে তারা রসুল স. এর সঙ্গে মিলিত হলেন। সেখানে তারা বায়াত গ্রহণ করলেন। মহিলাদের ৰায়াতও সংঘটিত হলো। তারা এ মর্মে বায়াত গ্রহণ করলেন যে, তাঁরা শিরিক ও ব্যভিচারে লিপ্ত হবেন না৷ রসুল স. বললেন, যদি তোমরা এর অঙ্গীকার পূর্ণ করো তবে জান্নাত লাভ করবে যদি ক্রটি করো তবে গোনাহের কাফফারা (ক্ষতিপূরণ) স্বরূপ শাস্তি হবে পৃথিবীতেই । পাপের পর্দা যদি পড়ে যায়, তবে তা আল্লাহতায়ালার বিবেচনাধীন । তিনি ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন, ক্ষমাও করে দিতে পারেন। এই ঘটনা সংঘটিত হয়েছিলো যুদ্ধের আগে ৷ প্রত্যাবর্তনের সময় রসুল স. মুসয়াব বিন উমায়ের বিন হাশেম বিন আবদে মনাফকে তাদের সঙ্গী করে দিলেন। তাঁকে দায়িত্ব দিলেন তিনি কোরআন শিক্ষা দিবেন ও ইসলামের হুকুম আহকাম ৰোঝাৰেন । মদীনায় তিনি গিয়ে উঠলেন আসাদ বিন জাররাহ এর পৃহে। সেখানে তিনি খ্যাত হলেন মাক্রী (কোরআন পাঠ দানকারী) নামে। তাফসীরে মাযহারী/২৭৫
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।