ও পৃথিবীতে । ওই রশি ধারণ করে মানুষ আল্লাহ পর্যন্ত পৌছতে পারে। এই রশি সকলে সম্মিলিতভাবে যেনো ধারণ করে, সেই নির্দেশ দেয়া হয়েছে । সম্মিলিতভাবে অর্থ আল্লাহর কালামের বিপ্ধৃত খ্যাখ্যার মাধ্যযে অখব। উন্মতের একমত্যের মাধ্যমে । একমত্যবিরোধী অভিমতসমূহ অভিপ্রেত নয়। হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. এরশাদ করেছেন, তিনটি বিষয় আল্লাহতায়ালার পছন্দ এবং তিনটি বিষয় অপছন্দ । তোমরা আল্লাহতায়ালার ইবাদত করো, তার সমকক্ষ বানিয়ো না। সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। আর তোমাদের শাসকবৃন্দের কল্যাণ কামনা করো। এ তিনটি বিষয়কে আল্লাহ পছন্দ করেন এবং অপছন্দ করেন বাচালতা, সম্পদের অপচয় এবং অধিক মাগ্দাপ্রবণতাকে। মুসলিম, আহমদ । হজরত ইবনে ওমর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, আমার উম্মত ভ্রষ্টতার উপর একত্রিত হবে না। আল্লাহর হাত রয়েছে যুথবদ্ধতার উপর । যে এই যুখবদ্ধতা (জামাত) থেকে বিচ্ছিন্ন হবে, সে দোজখে পতিত হবে। তিরমিজি । এঙারত ইবনে ওমর আরে৷ বর্ণনা করেন, সবচেৱে বড় জামাতের অনুসারী হও । দলবিচ্ছিনন ব্যক্তি দোজখী ৷ ইবনে মাজা। জ্ঞাতব্য £ হজরত মুফাসসির কুঃ এর বিবরণ থেকে মনে হতে পারে, যে দলের লোকসংখ্যা বেশী সে রকম দলই বড় দল, এরকম অর্থ ভুল । কেননা সত্য সংখ্যাধিক্যনির্ভর নয়৷ সংখ্যাধিক্য বোঝানো উদ্দেশ্য হলে হাদিস শরীফে আজিম শব্দের স্থলে আকবর শব্দটি উল্লেখিত হতো । আজিম অর্থ আজমতওয়ালা অর্থাৎ মর্যাদামন্ডিত ৷ ওয়াল্লাহু আলাম । _ ভুজরত মুআজ বিন জাবাল বর্ণনা করেন, রসুল স. বলেছেন, ওই ছাগ শিশুই বাঘের আক্রমণস্থল হয়, যে হয়ে পড়ে দলবিচ্ছিন্ন। দলবিচ্ছিন্ন মানুষও তেমনই বাঘরূপী শয়তানের শিকার হয়। সুতরাং দলবদ্ধ থাকো। বেঁচে থাকো এদিক ওদিক ছোটাছুটি থেকে । আহমদ । হজরত আবু জর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, যে যুখবিচ্ছিন্ন, তার স্কন্ধদেশ ইসলামের রশি থেকে মুক্ত । আহমদ, আবু দাউদ । সম্মিলিতভাবে আল্লাহর কিতাবকে ধারণ করার নির্দেশ এসেছে। আর ধারণ করতে তবে সুদৃঢ়ভাবে । সম্পূর্ণ কিতাবকেই ধারণ করতে হবে। কিছু অংশ মান্য করা এবং কিছু অংশ অমান্য করা দৃঢ়তাবিরোধী। কেউ মানবে কেউ মানবে না, এরকমও নয় । দৃঢ়ভাবে সম্পূর্ণ কিতাবকে সবাই মিলে ধারণ করতে হবে। আহলে কিতাবদের মতো মতবিরোধজাত দ্বন্দ থেকে বেঁচে থাকতে হবে। হজরত আবদুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন, রসুল স. বলেছেন, বনী ইসরাইলের যে অবস্থা হয়েছে, আমার উম্মতের সে অবস্থাই হবে, যেমন দুই পায়ের তাফসীরে মাযহারী/২৭২
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।