Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

করা কোরআন অবমাননার নামান্তর ৷ ওই সমস্ত দার্শনিকেরা বিশ্বাসভাজন নয়। তারা একজন অপরজনকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা কল্পনাবিলাসী ৷ বর্তমানের বিঞ্ঞানীর। আকাশের অস্তিত্ব অধীকার করে। বলে, আকাশ নেই৷ কখনো বলে, আকাশ দশকোটি কখনো ত্রিশ কোটি । কখনো বলে, আকাশ চল্লিশ কোটি জরদা রঙের শূন্যস্থান । স্বাভাবিক সৃষ্টিকৌশলে ঝুলন্ত । উঁচু নীচু যা কিছু দৃষ্ট হয়, প্রকৃতপক্ষে তা চিহ্তহীন। এসবের দূরতৃ্‌ এতো বেশী যে বেষ্টন অসম্ভব । সূর্য, পৃথিবী, গ্রহ, উপগ্রহ এ সমস্ত গোলাকার । এগুলো আবর্তনশীল । কোনোটি ক্ষুদ্রাতিক্ষুদ্র। কোনোটি বৃহৎ। বিজ্ঞানীরা এমন নয় যে তাদের মতের পরিবর্তন হয় না। কিন্তু কোরআন অপরিবর্তনীয় । হডারত আবু জর বা. হভাযত ইবনে আব্বাস থেকে বর্ণনা কতেন, কুৱসীর বেষ্টন কোরআনের ব্যাখ্যা দ্বারা প্রমাণিত হয়েছে। গবেষণা দ্বারা নয়। কুরসী হচ্ছে আল্লাহতায়ালার পরাক্রমের প্রকাশ । আকাশগুলো কুরসীর কাছে এতো ছোট যেমন ঢালের মধ্যে সাতটি আঙটি অথবা প্রান্তরে পড়ে থাকা কোনো ক্ষুদ্র অঙ্গরীয় । কুরসীর বেষ্টন কি আকৃতিসম্ভূত। নাকি অলৌকিকতাচ্ছাদিত । নাকি জ্ঞানাবৃত। না হুকুম ও ইচ্ছাবরিত-তা অনুমান সাপেক্ষ নয়। ইমানদারদের অন্তরগুলো আল্লাহ রহমানের দুই আঙ্গুলের মধ্যে _ এ অবস্থাটিও অননুমানীয় ৷ যা সম্ভব নয় দার্শনিকেরা তাই করতে চেষ্টা করেছে । তাই তারা ভ্রষ্ট । অতএব এই ফকিরের দৃষ্টিতে প্রকৃত পথ এই যে, নিজেদের অভিমতানুসারে কোরআন মজিদ ও হাদিস শরীফের ব্যাখ্যাগুলোকে যেনো মেলানোর চেষ্টা করা না হয় । হ্যা, যদি কোনো দার্শনিক কোরআনের ব্যাখ্যায় নির্ভর করে তবে তাতে দোষ নেই। “তিনি মহান, শ্ৰেষ্ঠ' _ আল্লাহতায়ালাই শ্ৰেষ্ঠ ও মহান । কেউ তাঁর সমকক্ষ নয়। মর্যাদার দিক থেকে নয়। গুণের দিক থেকেও নয় । প্রশংসাকারীগণ তার প্রশংসা করে। গুণ বর্ণনাকারীগণ গুণকীর্তন করে। কিন্তু তিনি তাদের প্রশংসা ও শুণকীর্তন অপেক্ষা উচ্চ । তার মর্যাদা কেবল তার জন্যই শোভনীয় ৷ তিনি এমনই মহান যা সৃষ্টির সঙ্গে তুলনীয় নয়। এই আয়াতে (আয়াতুল কুরসীতে) আল্লাহৃতায়ালার অস্তিত্বের বর্ণনা আছে, কিছু গুণাবলীরও বর্ণনা আছে। আছে হায়াত (জীবন) এর অনুসরণে এলেম, কুদরত, ইচ্ছা, শ্রবণশক্তি, দর্শনশক্তি এবং বাকশক্তি - এসব গুণাবলীর বর্ণনা । তিনি সৃষ্টিকে অস্তিত্‌ দান করেছেন। তাদেরকে রক্ষা করছেন। কিন্তু সৃষ্টি তার সঙ্গী নয়। কোনো কোনো আলেম বলেন, পৃথিবীর সবকিছু আল্লাহর দিকে মুখ করে আছে, কিন্তু তারা আল্লাহর সাথে মিলিত নয়। আল্লাহর সঙ্গে সৃষ্টির সঙ্গতা এবং মিলনের ধরন আমরা অবগত নই । আল্লাহ আমাদের শাহরগের চেয়েও নিকটে । কিন্তু এই নৈকট্য আমাদের বোধবহির্ভূত ৷ স্থান ও বস্তুর নৈকট্য থেকে তিনি তাফসীরে মাযহারী/২৬

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।