অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ্র কিতাবই আল্লাহ্ পর্যন্ত পৌছানোর কারণ । কিতাবে উল্লেখিত নির্দেশানুসারে যে চলবে সে হেদায়েত পাবে। যে চলবেনা সে হবে পথভ্রষ্ট । মুসলিম । তিরমিজির বর্ণনায় এসেছে, এমন দু'টি বস্তু আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথত্রষ্ট হবে না। ওই দু'টি বস্তু একটি অন্যটি অপেক্ষা অধিক সম্মানিত । একটি হচ্ছে আল্লাহ্র কিতাব । যা আকাশ থেকে পৃথিবী পর্যন্ত একটি ঝুলন্ত রশি, যা ধারণ করে আসমানে পৌছানো যায় দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত । হাউজে কাউসার পর্যন্ত পৌছানোর আগে একটি অপরটি থেকে বিচ্ছিন্ন হবে না। একারনেই তোমাদের অনুধাবন করা উচিত যে, কিভাবে এ দু'টির প্রতিনিধিত্ব করছো । তিরমিজির অন্য এক বর্ণনায় এসেছে, হজরত জাবের বর্ণনা করেছেন, আমি আরাফাৱ দিন রসুল স. কে তার উটনীর উপরৱ উপবিষ্ট অবস্থায় ভাষণ দিতে দেখেছি । তিনি বলছিলেন, হে মানুষেরা । আমি এমন বস্তু রেখে যাচ্ছি, যা ধারণ করলে তোমরা কখনো পথবিচ্যুত হবেনা। আল্লাহ্র কিতাব ও আমার আহলে বাইত । আমি বলতে চাই, আহলে বাইতকে ধারণের আদেশ দানের উদ্দেশ্য এই যে, আহলে বাইতই বেলায়েতের সিলসিলার পথ প্রদর্শকগণের নেতা । পূর্বাপর কেউই তাদের অসীলা ব্যতীত বেলায়েতের স্তরে উন্নীত হতে পারবেনা প্রথমে হজরত আলী এবং পরে তাঁর দুই সন্তান (ইমাম হাসান, ইমাম হোসেইন) এরপরে ইমাম হাসান আসকরী পর্যন্ত । শেষে গউসুস্ সাকালাইন মহিউদ্দিন আবদুল কাদের জীলানী পর্ঘত্ত এই সিলসিলা প্রবহমান । এরকম বর্ণনা করেছেন ইমাম মোজাদ্দেদে আলফেসানী র.। এর সঙ্গে সংযুক্ত হয়েছেন আউলিয়া এবং ওলামায়ে উন্মতগণ। তাঁরা সকলেই আহলে বাইতের স্থূলবর্তী। রসুল স. এরশাদ করেছেন, ওলামাগণ নবীগণের প্রতিনিধি । আল্লাহ্র নির্দেশিত এই পথই সরল পথ । এই পথ যে ধারণ করবে, সে নিশ্চয়ই হেদায়েত পাবে। বাগবী মুকাতিল বিন হাব্বান এর বর্ণনা উদ্ধৃত করে লিখেছেন, অজ্ঞতার যুগে আউস ও খাজরাজ গোত্রদধয় যুদ্ধরত ছিলো। হিজরতের পর রসুল স. তাদের মধ্যে সন্ধি করে দিলেন। দুই দলই মুসলমান হয়ে গেলো এবং সন্ধির সম্মান মেনে চললো । ঘটনাক্রমে কিছুদিন পর শায়লাবা বিন গানাম আওসী এবং আসাদ বিন জুরারাহ্ খাজরাজী নিজ নিজ দলের আভিজাত্য বর্ণনায় লিপ্ত হয়ে পড়লো । আওসী ব্যক্তি বললেন, আমাদের রয়েছে এমন চার ব্যক্তি যাদের মতো কেউ তোমাদের দলে নেই -_ ১. খাজিমা ইবনে সাবিত যিনি একাই দুই সাক্ষীর সমান ২. হানযালা তাফসীরে মাযহারী/২৬৮
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।