(] আল্লাহের আয়াত তোমাদের নিকট পাঠ করা হয় এবং তোমাদের মধ্যেই তাহার রসুল রহিয়াছে; তবে কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে? কেহ আল্লাহকে অবলম্বন করিলে সে সরল পথে পরিচালিত হইবে। ইমানদাদের প্রতি হেদায়েত হচ্ছে, তারা যেনো ইহুদী সাস্মাস ও তার সঙ্গীদের প্ররোচনায় প্রভাবাবিত না হয়। এ রকম করলে বিশ্বাসী উত্থানের পর অবিশ্বাসী পতন অনিবার্য । জায়েদ বলেন, হজরত জাবের বলতেন, আমি ওই দিনের পূর্বে কোনোদিন এতো শংকা ও আনন্দ অনুভব করিনি। পূর্বের আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদী সাম্মাস বিন কায়েস সম্পর্কে । বলা হয়েছে, হে নৰী! আপনি আহলে কিতাবদেরকে জিজ্ঞেস করুন (কুল ইয়া আহলাল কিতাব) ৷ সরাসরি আল্লাহপাক আহলে কিতাবদেরকে সম্বোধন করেননি । তারা এর উপযুক্তও ছিলো না। তবে উদ্দেশ্য ছিলো তারাই । এভাবে আল্লাহতায়ালার উদ্দেশ্য যেমন সফল হয়েছে তেমনি ইমানদারদের মহত্ব ও সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। ফারইয়ানী ও ইবনে আবী হাতেম হজরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, মূর্বতার যুগে আউস ও খাজরাজ গোত্রদ্ধয় যুদ্ধে লিপ্ত ছিলো। ইসলাম গ্রহনের পর তারা হয়ে গিয়েছিলেন এক কিন্তু পূর্বস্থৃতি তখনও অবশিষ্ট ছিলো। একদিন তারা সৰুলে মিলে ৰসেছিলেন এক সভায় । হঠাৎ শুরু হলো পূর্বশত্রুতার আলোচনা ক্ষিপ্ত হয়ে উঠলেন তারা । অস্ত্র ধারণ করলেন একদল অপরদলের বিরুদ্ধে । তখন এই আয়াত নাজিল হয়৷ এখানে বিস্বয়বোধক প্রশ্রের মাধ্যমে বলা হয়েছে, আল্লাহ্র পবিত্র বাণী পাঠ করা হচ্ছে। রসুল স.ও স্বয়ং উপস্থিত । তিনি সদুপোদেশ দিচ্ছেন। দ্বিধা সন্দেহের অপনোদন করছেন। তবুও হে ইমানদারেরা তোমরা কি সতর্ক হবে না! হজরত কাতাদা বলেছেন, এই আয়াতে হেদায়েতের অবলম্বন হিসাবে উল্লেখ করা হয়েছে দু'টি বিষয় - আল্লাহূর কিতাব ও আল্লাহ্র রসুল । রসুল স. অন্তরাল গ্রহণ করেছেন। কিন্তু আল্লাহ্র কিতাব এখনো বিদ্যমান । আমি বলি, কিয়ামত পৰ্যন্ত যে সমস্ত নায়েবে নবী (নবীর প্রতিনিধি) আসবেন তারা তো সকল যুগেই বিদ্যমান। তারাই রসুল স. এর স্থলাভিষিক্ত । হজরত জায়েদ বিন আরকাম বলেছেন, একবার রসুল স. বললেন, হে মানৰমন্ডলী। শোনো । আমি মানুষ, অতিসত্বর আমার প্রতিপালকের দূত এসে পড়বে। আমি তাঁর আমন্ত্রন গ্রহণ করবো । রেখে যাবো দু'টি মহৎ বস্তু । একটি আল্লাহ্র কিতাব, যা হেদায়েত ও নূর । তোমরা আল্লাহ্র কিতাবকে দৃঢ়ভাবে ধারণ কোর । দ্বিতীয় বস্তু আমার আহলে বাইত । আমি আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই । তাফলীরে মাযহারী/২৬৭
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।