Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের উপস্থিতির সুযোগ কোথায়? সাস্মাসের এক সাথী বললো, উভয় সম্পদায়ের গোত্র-গৌরবের উত্তেজনাবর্ধক পরস্পরবিরুদ্ধ অনেক কবিতা রয়েছে, যাও ওই সভায় গিয়ে তুমি ওই কৰিতাগুলো শুনিয়ে এসো ৷ সাম্মাস তার কথামত তাদের কাছে গিয়ে বুয়াস যুদ্ধের সময়ের চরম উত্তেজক কবিতাগুলো আবৃত্তি করতে লাগলো । জ্বলে উঠলো দ্বন্মুখরতার আগুন শুরু হলো রোষতপ্ত বাদানুবাদ । সকলেই লিপ্ত হয়ে পড়লো গোত্রগৌরব প্রকাশে। আউল গোত্রের এক ব্যক্তির নাম আউস বিন কিবতী । তিনি ছিলেন হাবেসার বংশোদ্ভূত । অপরদিকে খাজরাজ গোত্রভূত বনী সালমার বংশের একজন ছিলেন জব্বার বিন সাখার ৷ মুখোমুখী দাড়ালেন দু’জন। একজন অপরজনকে বলতে লাগলেন, আমরা জরঙ্গে বুয়াসের ঘটনা পুনজী্বিত করতে প্রস্তুত ৷ পুনরায় শক্তি পরীশ্র। হোক। মদীনার বাইরে হের। নামক স্থানে যুদ্ধ হবে। উতয় খে।এই তখন রণধ্বনি দিতে দিতে হেরার দিকে চললো । সংবাদ পেয়ে মোহাজিরদের একটি দল নিয়ে সেখানে হাজির হলেন রসুলে পাক স.।বললেন, হে ইসলামী দল! আমি তো এখনো বর্তমান । আল্লাহ তোমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। অতীত মূৰ্থতাকে নিভিয়ে দিয়েছেন। তোমাদের পরস্পরকে করে দিয়েছেন পরস্পরের বন্ধু৷ মূর্খতার উচ্চারণকে প্রশ্রয় দিয়ে তোমরা কি আগের মতো কাফের হয়ে যাবে? আল্লাহকে ভয় করো! আল্লাহর ভয়ে ভীত হও! রসুল পাক স. এর কথা শুনে সংবিত ফিৱে পেলো সকলে । বুঝতে পাৱলো শযতানই তাদেরকে প্ররোচিত করেছে। তখন তাঁরা একে অপরকে জড়িয়ে কাদতে শুরু করলেন, তওবা করলেন এবং রসুল স. কে অনুসরণ করে ফিরে এলেন মদীনায় । সুর৷ আলে ইমরান ঃ আয়াত ১০০, ১০১ Alcs bo AGC SN TASS GSO Ls EIB? bE Sib 1] হে বিশ্বাসিগণ! যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য কর তবে তাহারা তোমাদিগকে বিশ্বাসের পর আবার সত্য প্রত্যাখ্যানকারীতে পরিণত করিবে। তাফসীরে মাযহারী/২৬৬

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।