Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

সালমা থেকে বর্ণনা করে সেটিকে মুসলিমের মতো সহীহ্‌ বলেছেন । হজরত সাঈদ বিন মনসুর, হজরত হাসান বসরী থেকে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। হজরত ইবনে ওমর থেকে আরেকটি বর্ণনা ইমাম শাফেয়ী, তিরমিজি, হবনে মাজা এবং দারাকুতনী বর্ণনা করেছেন এ রকম, এক ব্যক্তি দীড়িয়ে নিবেদন করলেন, হে আল্লাহর রসুল! কোন বস্তু হজকে ওয়াজিব করে? তিনি স. বললেন, সম্পদ ও সওয়ারী। এই সিলসিলাকে তিরমিজি বলেছেন হাসান। কিন্তু ইব্রাহিম বিন জাওজী, আহমদ এবং নাসাঈ একে বলেছেন মাতরুকুল হাদিস । হজরত ইবনে আব্ৰাস থেকে ইবনে মাজা এবং দারাকুতনী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সম্পদ ও সওয়ারী। অর্থাৎ এই আয়াতের তাফসীরে পথ খরচের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সম্পদ ও সওয়ারীর কথা বলেছেন । এই সনদটি দুর্বল । দারা কুতনী এই বর্ণনাটির সম্পর্ক স্থাপন করেছেন হজরত জাবের, হজরত আলী, হজরত ইবনে মাসউদ, হজরত আয়েশা এবং হজরত আমর বিন শোয়ায়েবের দাদার সঙ্গে । কিন্তু এই সনদটিও দুর্বল । হজের সফরে প্রয়োজনীয় সম্পদ সঙ্গে নেয়া ওয়াজিব। কেননা আল্লাহতায়ালা বলেছেন, “ওয়া তাজাউয়াদু ফা ইন্না খইরযাদিত্‌ তাক্‌ওয়া ৷” পাথেয় অবশ্যই সঙ্গে নিতে হবে। সবচেয়ে বড় কথা, ভিক্ষাবৃত্তি থেকে তো বেঁচে থাকতে হবে। বোখারী ও অন্যান্যরা হজরত ইবনে আব্বাসের বর্ণনায় উল্লেখ করেছেন, ইয়েমেনবাসীরা পাথেয় ছাড়াই হজে বেরুতো এবং বলতো, আমরা তাওয়াক্ুল (আল্লাহর প্রতি নির্ভর) করি। পরে মক্কায় পৌছে তারা মানুষের নিকট ভিক্ষা চাইতো ৷ তখন নাজিল হয়েছে এই আয়াত । জ্ঞাতব্য £ ফতোয়ায়ে কাজীখানে রয়েছে, বিভিন্ন আলেম বলেন, ব্যবসার মাধ্যমে যার জীবিকা নির্বাহ হয়, সেই ব্যক্তি পাথেয় ও বাহনসহ হজ করে ফিরে আসা পর্যন্ত তার পরিবার পরিজনের ভরণ পোষণের খরচ ছাড়াও যদি এমন সম্পদ অতিরিক্ত থাকে যদ্বারা পুনরায় ব্যবসা করা যায়, তবে সেই ব্যক্তির উপর হজ ফরজ হবে । অন্যথায় হবে না। পথখরচ, সওয়ারী, পরিবার পরিজনের প্রয়োজন = এ সমস্ত বাদে কোনো ব্যক্তির যদি এমন সম্পদ থাকে যার আয় দ্বারা জীবিকা নির্বাহ্‌ সম্ভব, তবে সেই ব্যক্তির উপর হজ ফৱজ তবে । পাথেয়, বাহন এৱং স্ত্রী এ সন্তান-সস্তুতির প্রয়োজন পূরণের পর কোনো কৃষকের যদি হাল, গরু ও অন্যান্য কৃষি উপকরণ প্রস্তুত থাকে যার মাধ্যমে হজ থেকে ফিরে এসে চাষাবাদ শুরু করতে পারে তবে তার উপর হজ ফরজ। eo? আয়াতের মধ্যে উল্লেখিত, ‘কেহ প্রত্যাখ্যান করিলে' -_ এ কথার অর্থ হবে, কেউ হজ্বের ফরজ অস্বীকার করলে হজরত ইবনে আব্বাস, হাসান বসরী এবং তাফসীরে মাযহারী/২৬২

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।