রিজিক প্রার্থনাই তাঁর কাজ । বিভিন্ন হাদিসে এসেছে, আরশ ও কুরসী বহনকারীদের মধ্যে সত্রটি নূরের এবং সতুরটি অন্ধকারের পর্দা আছে। প্রতিটি পর্দা পাঁচশত বছরের । পর্দাসমূহ না থাকলে কুরসী বহনকারীগণ আরশবহনকারীদের নূরে নিশ্চিহ্ন হয়ে যেতো । প্রকৃত পক্ষে কুরসী এমন স্থান যাতে উপবেশন করা যায় । প্রশস্ত স্থানকে কুরসী বলা যায় না। কিন্তু কুরসী ও আরশ আল্লাহতায়ালার জন্যই বিশিষ্ট । অন্য কারো জন্য শব্দ দু'টি প্রযোজ্য হতে পারে না। অন্য একটি আয়াতের উল্লেখ এ রকম, ‘অতঃপর সুবিন্যস্ত করেছেন সাতটি আকাশ'__এই বাক্যটির ব্যাখ্যায় আমরা লিখেছি আরশ বৃত্তাকার । হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কুরসী আকাশসমূহকে বেষ্টন করে আছে এবং কুরসীকে বেষ্টন করে আছে আরশ । আর এক আকাশকে বেষ্টন করে আছে অন্য আকাশ । প্রত্যেক আকাশ গোলাকার । এ জন্য বিভিন্নজন বলেছেন, অষ্টম আকাশ কুরসী এবং নবয় আকাশ আরশ । কিন্তু আল্লাহতায়ালা আকাশের সংখ্যা নির্ধারণ করেছেন সাতটি । আরশ ও কুরসীকে তিনি আকাশ বলেননি । সম্ভবত এর কারণ এই যে, আরশ কুরসী এবং আকাশের হকিকত পৃথক । আল্লাহই ভালো জানেন। ‘ইহাদের রক্ষণাবেক্ষণ তাহাকে ক্লান্ত করে না’ _- আকাশ, পৃথিবী, কুরসী এবং কুরসী যে সমস্ত কিছুকে বেষ্টন করে আছে সে সমস্তের সংরক্ষণে তিনি ক্লান্ত নন। ব্ব্বিতও নন । তার জ্ঞান, পরাক্রম. স্থায়িত্ব এই আয়াতে প্রমাণিত হয়েছে। জ্ঞাতব্য ৪ ইউনানী ও মিসরীয় আলেমগণ বলেন, পৃথিবী গোল । পেঁয়াজের মতো । যার পরত রয়েছে তেরটি । উপরের পরত ভিতরের পরতকে বেষ্টন করে আছে। নবম আকাশটি অত্যন্ত চাকচিক্যপূৰ্ণ । তার নিচে অষ্টম আকাশে রয়েছে স্থির তারকারাজি ৷ তার নিচের সপ্তম আকাশের ভারকাসমূহ ধীরগতিস্পন্ন ৷ যষ্ঠ আকাশে রয়েছে একটি তারা। পঞ্চম আকাশে মঙ্গল গ্রহ এবং চতুর্থ আকাশে রয়েছে সূর্য ৷ তৃতীয় আকাশের তারাটির নাম জোহরা, যে নামের রমণীর প্রতি আকৃষ্ট হয়ে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের পদস্থলন ঘটেছিলো । দ্বিতীয় আকাশে আছে বুধ গ্রহ । আর চাদ ওঠে প্রথম আকাশে । এই আকাশই আমাদের নিকটতম । নবম আকাশের নিচে রয়েছে গোলাকৃতির আগুন। তার নিচে গোলাকৃতির বাতাস । তার নিচে পানি। তার নিচে জমিন। এই জমিনই পৃথিবীর কেন্ত । সিথ্যাকে আশ্রয় করে কোনো কোনো পভডিত আকাশগুলোকে চিৱস্তন বলেছেন । কিন্তু ইসলামী আলেমগণ ইউনানী দার্শনিকদেরকে স্বীকার করেন নি। দার্শনিকেরা কিছুসংখ্যক হাদিসকে তাদের অভিমত প্রমাণ করার কাজে ব্যবহারকরেছে। তারা আরো বলে, আকাশগুলো চিরন্তন । এগুলো আন্লাহ্তায়ালার সমসাময়িক । আর আগুন পানি মাটি বাতাস বিনাশশীল নয়। এ রকম বিশ্বাস ও চিন্তা কোরআনের ব্যাখ্যার অনুকুল নয়। কোরআনের আংশিক অথবা বিপরীত অর্থ তাফসীরে মাযহারী/২৫
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।