হজ শব্দটির হা এর নিচে যের দিয়ে পাঠ করেছেন আবু জাফর, হামজা, কুসায়ী এবং হাফ্স। এরকম পাঠ নজদবাসীদের মধ্যে প্রচলিত অন্যান্য ক্বারীগণ হজকে হা এর উপর জবর দিয়ে পড়েছেন। হেজাজবাসীগণ এরকম পাঠে অভ্যস্ত । দু'টি পাঠই একার্থবোধক ৷ মাদারেক রচয়িতা লিখেছেন, হা এ যের দিলে বিশেষ্য এবং জবর দিলে কৃদত্ত পদ হয়। মাসআলা ঃ উম্মতের একমত্য এই যে, হজ ইসলামের একটি স্তম্ভ _ ফরজে আইন। হজরত ইবনে ওমর রা. বলেছেন, রসুল স. এর এরশাদ রয়েছে, পীচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি _ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ্ স্বীকার করা, নামাজ আদায় করা, জাকাত দেয়া, হজ করা এবং রমজান শরীফে রোজা রাখা । বোখারী, মুসলিম । হজ ফরজ হওয়া সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হজরত ওমর বলেছেন, যে হজ ছেড়ে দেবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো; যেমন যুদ্ধ করবো নামাজ রোজা ছেড়ে দিলে। হজরত কাতাদার অনুকূলে একমত্য পোষন করে ইমাম আবু হানিফার মত সহ কাজীখান গ্রন্থে বর্ণিত হয়েছে, সমুদ্র প্রতিবন্ধক হলে হজ ফরজ নয়। স্বর্তব্য যে, জিহুন, সিহুন, দজলা ও ফোরাত কিন্তু সমুদ্র নয়। আলেমদের এঁকমত্য এই যে, হজ ওয়াজিব হওয়ার জন্য পথের নিরাপত্তা জরুরী । পথ পরিক্রমণকালে পানাহারের ব্যবস্থা থাকাও জরুরী । পথের শংকাকুলতা হজ ফরজ হওয়ার প্রতিবন্ধক ৷ পথে সমুদ্র পড়লে শান্তিপূর্ণভাবে সমুদ্র পাড়ি দেয়া সম্ভব হলে হজ ওয়াজিব হবে। পাড়ি দেয়া সম্ভব না হলে ওয়াজিব হবেনা । কেবল সমুদ্র থাকলেই হজ বন্ধ করা যাবেনা । ইমাম শাফেয়ীর মত অবশ্য অন্যরকম । ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেছেন, হজ্বের জন্য শারীরিক সুস্থতাও শর্ত । অত্যধিক দুর্বল ও অক্ষম ব্যক্তির উপর হজ ওয়াজিব নয়। এরকম ব্যক্তি অন্য কাউকে প্রতিনিধি করে হঙ্তে পাঠাতে পারে। হজ শারীরিক ইবাদত ৷ এই ইবাদতে শারীরিক কষ্ট সহ্য করতে হয়। অন্য কাউকে পাঠালে অবশ্য ইবাদতের আসল উদ্দেশ্যটি অনর্জিত থেকে যায়। ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ বলেছেন, শারীরিক সুস্থতা শর্ত নয়। তাদের মতে অক্ষম, পঙ্গু এবং দুর্বল ব্যক্তিও সামর্থবান। কেননা তারা সম্পদশালী । বাগবী এই মতের সমর্থনে লিখেছেন, ওই সম্পদশালী ব্যক্তি অবশাই গৃহ প্রস্তুত করতে সক্ষম, যে সম্পদ খরচ করতে পারে। নিজে শ্রম দিতে সক্ষম না হলেও সে যে গৃহ প্রস্তুত করার সামর্থ রাখে একথা বলতেই হবে। আমরা বলি, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে হজ করতে সামর্থবান বলা যায় না । তবে অন্যের দ্বারা সে বদলী হজ করাতে পারবে । গৃহনির্মাণের সঙ্গে হজ সম্পাদন তুলনীয় হতে পারেনা। ইমাম শাফেয়ী এবং ইমাম মোহাম্মদ হজরত তাফসীরে মাযহারী/২৫৭
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।