ওমরের সাথে উঠানো হলে আমরা জান্নাতুল বাকীতে যাবো জান্নাতুল বাকীর অধিবাসীরাও উঠে আমাদের সঙ্গে যোগ দিবেন। অতঃপর আমরা মক্কাবাসীদের প্রতীক্ষায় থাকবো । তারা এসে গেলে আয়াঞ্ে রখ হবে দুই হেরেষের অধিবাসীদের মধ্যবর্তী স্থানে । আবু নাঈম তাঁর দালায়েলে নবুয়ত পুস্তকে সালেম বিন আবদুল্লাহর মাধ্যমে হজরত আবদুল্লাহর মিলিত বর্ণনায় এবং খতিব, নাফে এর মাধ্যমে হজরত ওমরের বর্ণনায় বলেছেন, রসুল স. এরশাদ করেন, কিয়ামতের দিন আমাকে উঠানো হবে আবুবকর ও ওমরের মধ্য থেকে । আমি তখন হারামাঈনের (মক্কা ও মদীনার) মধ্যন্থলে গিয়ে দাঁড়াবো। মক্কা ও মদীনাবাসীরা সেখানে আমার সাথে মিলিত হবে। কাৰা গৃহে উপস্থিত হয়ে হজ সম্পাদন করা সামর্থবান ব্যক্তির জন্য ফরজ । তদেরকে হতে হবে স্বাধীন, জ্ঞানসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক । অপ্রাপ্ত বয়স্ক ও উন্মাদের জন্য হজ ফরজ নয়। গোলামের উপরও ফরজ নয়। এই সিদ্ধান্তটি একমত্যনির্ভর। কাফের, বুদ্ধিমান বালক ও গোলাম হজ্ব করলে ক৷ফেরের জন্য মুসলমান হওয়ার পর, বালকের জন্য প্রাপ্ত বয়স্ক হওয়ার পর এবং গোলামের জন্য আজাদ হওয়ার পর হজ ওয়াজিব হবে। আগের হজ ধর্তব্য নয়। এ মতের সমর্থনে রয়েছে হজরত ইবনে আব্বাস বর্ণিত হাদিস । এই হাদিস বর্ণনা করেছেন হাকেম। ইসলাসপূর্ব সময়ে দূরবর্তী গামের অয়ুসলমানেরা ও আরবের অন্যান্য মুশরিকেরাও হজ করতো । শায়েখাইনের শর্ত মোতাবেক হাকেম বর্ণিত এই হাদিসটি ইবনে আবী শাইবা তাঁর মোসান্বাফের মধ্যে উল্লেখ করেছেন। মোহাম্মদ ইবনে কাব কুরজী থেকে বর্ণনা করেছেন৷ আবু দাউদ । তার বর্ণনা মুরসাল ৷ হজরত জাবের থেকেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। কিনু তার সুত্রশৃঙ্খল দুর্বল । উন্মতেরা এই সমস্ত হাদিস কবুল করেছেন। এগুলোর বিষয়বস্তুর উপর উন্মতেরা একমত হয়েছেন । কারন, একজন বর্ণনাকারী দ্বারা বর্ণিত হলেও বর্ণনাগুলো সর্বজনবিদিত (মোতাওয়াতির) ৷ তাই আয়াতে কেবল সামর্থবান মানুষের কথা উল্লেখ থাকলেও বালক, পাগল ও গোলাম হজের হুকুমবহির্ভূত হবে। হজ অর্থ ইচ্ছা করা। এ স্থানে এর অর্থ হবে এক বিশেষ ইবাদতের অভিপ্রায় জ্ঞাপন করা ব্যাপারটি ব্যাখ্যা সাপেক্ষ । রসুল স. এর জীবনযাপনে যেমন এর ব্যাখ্যা রয়েছে, তেমনি ব্যাখ্যা রয়েছে কোরআনের অন্যান্য আয়াতেও। আল্লাহৃতায়ালা বলেছেন, ‘অতঃপর তোমরা সেই স্থান থেকে প্রত্যাবর্তন করো যেস্থান থেকে অন্য লোকেরা প্রত্যাবর্তন করে৷’ অন্য স্থানে বলেছেন, ‘এবং তারা গুই সম্মানিত গৃহের তাওয়াফ করে৷’ ্রথম আয়াতে রয়েছে আরাফাতে রওয়ানা হওয়ার বর্ণনা । পরের আয়াতে রয়েছে কাবা শরীফ তাওয়াফের নির্দেশ। তাফসীরে মাযহারী/২৫৬
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।