Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ 520
📝 Text 📖 PDF

আনকাবুত পারা ২১ আয়াত নং ৬৭ ৷ যেমন, ‘এবং তারা কি দেখেনি যে আমি মক্কাকে নিরাপদ হরম বানিয়েছি এবং তার পাশ্ববর্তী লোকদের বহিষ্কার করা হচ্ছে। ইমাম আৰু হানিফা বলেছেন, হেরেমের অভ্যন্তরে আগত ব্যক্তি নিরাপদ, তাকে হত্যা করা অবৈধ । কেউ হেরেমের বাইরে অপরাধ করার পর হেরেম শরীফে আশ্রয় নিলে, যতোক্ষণ সে সেখানে থাকবে ততোক্ষণ কেসাস অথবা হদ কার্যকর করা যাবে না (খুনের বদলে খুনকে কেসাস এবং শরিয়ত নির্ধারিত সকল শাস্তিকে হদ বলে) এরকম ব্যক্তির পানাহার বন্ধ করে দিতে হবে। লেনদেনও স্থগিত রাখতে হবে, যেনো অপারগ হয়ে সে হেরেম শরীফ থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। তখনই কেবল তার প্রতি শাস্তি কার্যকর করা যাবে । হজরত ইবনে আব্বাসও এরকম বলেছেন। ইমাম শাফেয়ী বলেছেন, বাইরে অপরাধ করে হেরেমে প্রবেশ করলে সেখানে তার কেসাস নেয়া যাবে। তবে এ ব্যাপারে ওলামাদের এঁকমত্য রয়েছে যে, হেরেমের অভ্যন্তরে অপরাধ সংঘটনকারীকে সেখানেই শাস্তি দেয়া যাবে। কোনো কাফের পরাজিত হয়ে হেরেমে আশ্রয় নিলে, তাকে ধাক্কা দিয়ে অথবা তলোয়ার উঁচিয়ে অথৰা চাবুক মেরে সেখান থেকে বের করে দিতে হবে অথবা সেখানেই তাদেরকে বন্দী রেখে তাদের পানাহার ও প্রয়োজনীয় রসদপত্র বন্ধ করে দিতে হবে। যেনো তারা বেরিয়ে আসতে বাধ্য হয়। বেরিয়ে আসার পর তাদেরকে হত্যা করা যাবে। আর যদি কোনো কাফের হেরেমের ভিতরে হত্যাযজ্ঞ শুরু করে, তবে মুসলমানদের জন্য হেরেমের ভিতরেই যুদ্ধ করা বৈধ । হেরেনে গ্রবেশকারী নিরাপদ __ এ কথাটি বিজ্ঞপ্তিমূলক হলেও এতে রয়েছে এরকম হুকুম, যে ব্যক্তি সেখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দাও। কোনো কোনো আলেম অর্থ করেছেন, যে ব্যক্তি হেরেমের সম্মান বজায় রেখে আল্লাহতায়ালার নৈকট্য অর্জনার্থে সেখানে প্রবেশ করবে সে কিয়ামতের দিন আল্লাহ্‌তায়ালার আযাব থেকে নিরাপদ থাকবে । আবু দাউদ, তায়ালুসি মসনদে এবং বায়হাকী শোয়াবুল ইমানে হজরত আনাসের বর্ণনাসূত্রে এবং তিররানী কবীরের মধ্যে, বায়হাকী শোয়াবুল ইমানে হজরত সুলায়মানের বর্ণনাক্রমে এবং তিবৱানী আওসাতের মধ্যে হজরত জাবেরের বর্ণনা থেকে এবং দারাকুতনী সুনানের মধ্যে হজরত হাতেবের বর্ণনাসুত্রে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি দুই হেরেমের যে কোনো একটিতে মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সে হবে দোজখ থেকে নির্ভয়। হারেস বিন আৰু ডসামা মসনদের মধ্যে সালেম বিন আবদুপ্লাহ বিন ওমর থেকে বলেছেন, রসুল স. এরশাদ করেছেন, কিয়ামতের দিন আমাকে আবুবকর ও তাফসীরে মাযহারী/২৫৫

— Page 256 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.