“সর্বপ্রথম গৃহ’ সম্পর্কে আলেমদের মত রয়েছে বিভিন্ন রকমের । হজরত আব্দুল্লাহ্ ইবনে ওমর, মুজাহিদ, কাতাদা এবং সুদ্দী বলেছেন, আকাশ ও পৃথিবী সৃষ্টির সময় পানির উপর সবপ্রথম প্রকাশিত হয়েছে কাবার স্থানটুকু। প্রথমে ওই স্থানটুকু শাদা হয়ে জমাট বেঁধেছিলো। পৃথিবী সৃষ্টির দুই হাজার বছর পূর্বে ঘটেছিলো এই ঘটনা । তারপর এর নিচ থেকে উদ্ভাসিত হয়েছিলো পৃথিবী । হজরত আলী বিন হোসেইন এবং জয়নাল আবেদীন বলেছেন, আল্লাহ্ আরশের নিচে একটি ঘর নির্মাণ করেছিলেন এবং আকাশের ফেরেশতাদেরকে সেই ঘর তাওয়াফ করতে নির্দেশ দিয়েছিলেন । সে ঘরের নাম বায়তুল মামুর। এরপর পৃথিবীর ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তারা যেনো পৃথিবীতে বায়তুল মামুরের অনুরূপ একটি ঘর ৰানায়। এই নিৰ্দেশানুসারে নির্মিত হলো কাবা । এর নাম রাখলেন, সুরাহ্। পৃথিবীবাসীকে পুনঃনির্দেশ দিলেন, আকাশবাসীদের বায়তুল মামুর তাওয়াফের মতো তোমরাও সুরাহ্ তাওয়াফ করো । বিভিন্ন আলেম বলেছেন, হজরত আদম আ. এর জন্মের দুই হাজার বছর আগে ফেরেশতারা কাবা শরীফ নির্মান করেছেন এবং হজ করেছেন। হজরত আদম আ. এর হজ সমাধার পর ফেরেশতারা বলেছিলেন, আপনার হজ কবুল হয়েছে। আমরা আপনার দুই হাজার বছর আগে হজ করেছি। এক বর্ণনায় হজরত ইবনে আব্বাসের মত উল্লেখ রয়েছে এরকম, সর্বপ্রথম পৃথিবীতে কাবা নির্মান করেছিলেন হজরত আদম আ. ৷ আজরুকী তার মক্কার ইতিহাসে একথা লিখেছেন। হজরত আবু জরের বর্ণনায় এসেছে, হে আল্লাহ্র রসুল! পৃথিবীতে সর্বপ্রথম মসছিদ কোনটি? তিনি স. বললেন, মসজিদে হারাম । আমি বললাম, তারপর? তিনি বললেন, মসজিদে আকসা আমি বললাম, এ দুই মসজিদ নির্মানকালের ব্যবধান কতোটুকু? তিনি বললেন, চল্লিশ বছর । অতঃপর যেখানে নামাজের সময় হয়ে যায় পড়ে নিও। এতেই রয়েছে ফযীলত বোখারী, মুসলিম । অন্য এক বর্ণনায় এসেছে, সর্বপ্রথম কাবা নির্মাণ করেছিলেন হজরত আদম আ.। নূহ আ. এর মহাপ্লাবনের সময় কাবাকে উঠিয়ে নেয়া হয়েছিলো । কেউ কেউ বলেছেন, মহাপ্রাবনে ধ্বংস হয়ে গিয়েছিলো কাৰা শরীফ ৷ পরবর্তীতে ইব্রাহিম আ. কাৰা পুনঃনির্মাণ করেন তাবপর করেন যুবহাম গোত্র । তারপর আমালেকা সম্পৃদায় । তারপর কোরাইশগণ। ইবনে জারীর, ইবনে আবী হাতেম এবং বায়হাকী বলেছেন, মহাপ্রাবনের সময় আল্লাহ্ কাবা ঘরটি উঠিয়ে নিয়েছিলেন। পরে হজরত ইব্রাহিম আ. পুনঃনির্মাণ করতে চাইলে আল্লাহ্ তাঁকে কাবার স্থান দেখিয়ে দেন এভাবে _ হিজুজ নামে এক পশু পাঠালেন আল্লাহ্ । সেই পশুটি মাটি উঠিয়ে কাবা শরীফের তাফসীরে মাযহারী/২৫২
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।