Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহতায়ালার নৈকট্যশীল হতে পারে। ইহ, পরকাল দুই জগতের সফলতা লাভ করতে পারে। নবীদের মিল্লাতের অনুসরণ তাই সাধারন মানুষের জন্য অপরিহার্য । মিল্লাতে ইব্রাহিমী শব্দটির সঙ্গে হানীফা শব্দটি যুক্ত হয়েছে। হজরত ইব্রাহিমের মতাদর্শ ছিলো হানীফ । অর্থাৎ মধ্যবর্তীতার সৌন্দর্যমন্ডিত । কম নয় বেশীও নয় । ইহুদীদের মতো অতি কঠোর নয়। খৃষ্টানদের মতো অতি কোমলও নয়। ওই দুই অতিরিক্ততা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি পতিষ্ঠিত হয়েছিলেন প্রকৃত মধ্যব্তীতার উপর, সত্যের উপর । ইহুদী ও খৃষ্টানদের মতো অংশীবাদিতা থেকেও তিনি ছিলেন পূর্ণ মুক্ত। বাগবী লিখেছেন, ইহুদীরা মুসলমানদের নিকট বলে বেড়াতো, আমাদের কেবলা প্রাচীন এবং নবীগণের হিজরতের স্থান । তাই আমাদের কেবলা কাবার চেয়ে উত্তম ৷ মুসলমানগণ উত্তর দিতেন, তোমাদের কেবলা অপেক্ষা আমাদের কেবলাই উত্তম । এ রকম বিতর্ক ব্যপদেশেই অবতীর্ণ হলো নিম্নের আয়াত । সুরা আলে ইমরান £ আয়াত ৯৬ 2 aN 8 Le ESUBIENG wm FETE Pe I [0 মানৰ জাতির জন্য সর্ব প্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা তো বানক্ধায়, উহা আশীস-প্রাপ্ত ও বিশ্ব-জগতের দিশারী ৷ সর্বপ্রথম গৃহ অর্থ সর্বপ্রথম ইবাদতের গৃহ। মানুষের হজ সম্পাদনের জন্য আল্লাহ্‌ যে গৃহ নির্মাণ করেছিলেন, সেই গৃহ ৷ হাসান ও কালাবী বলেছেন, এর অর্থ সর্বপ্রথম মসজিদ যা আল্লাহতায়ালার ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে। সেই প্রথম ইবাদতের গৃহের অবস্থানস্থল মক্কা। এই আয়াতে অবশ্য মন্ধার স্থলে বান্ধা শব্দটি এসেছে । বাক্কা ও মক্কা মূলতঃ একই অর্থবোধক শব্দ । আরববাসীরা মিম এর স্থলে বা উচ্চারন করতে অভ্যস্ত । তাই মক্কা হয়েছে বাক্কা। কেউ কেউ বলেছেন, পুরো শহরের নাম মক্কা আর বাক্কা শুধু ওই স্থানটুকু যেখানে রয়েছে কাবা শরীফ । অথৰা আয়তাকার তাওয়াফের স্থান সহ কাবা শরীফ ৷ বাক্কা এর আরেক অর্থ ভীড় । হজের সময় মক্কায় মানুষের ভীড় হয় অত্যধিক __ এজন্য মকাকে বাকা বলা হয় । হজরত আবদুল্লাহ্‌ ইবনে জোবায়ের বর্ণনা করেন, শ্রেষ্ঠ অত্যাচারীরা এখানে পৰ্যুদন্ত হয়েছে যেমন, আবরাহা তার সৈন্যসামস্ত সহ কাবা শরীফ ধ্বংস করতে উদ্যত হয়েছিলো - আল্লাহ্‌ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। মক্কায় ছিলো পানির প্রচড সংকট ৷ তাই এই শহরের নাম হয়েছে মক্কা । কারণ, মক্কা অর্থ পানিসংকট । তাফসীরে মাযহারী/২৫১

— পৃষ্ঠা ২৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।