Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

জুহাক বলেছেন, বনি ইসরাইলের জন্য কোনো খাদ্যই হারাম ছিলো না। তওরাতেও এ সমস্ত বিষয়ে হারামের নির্দেশ আসেনি বরং তারা তাদের পিতা ইসরাইলের (ইয়াকুব আ. এর) অনুসরন করতে গিয়ে বিভিন্ন খাদ্য হারাম করে নিয়েছিলো। পরে তারা হারামের বিধান আল্লাহ্‌র সঙ্গে সম্পর্কিত করে দিয়েছে। কিন্তু আল্লাহ্‌ তাদের মিথ্যাকে প্রকাশ করে দিয়েছেন। জুহাকের এই বর্ণনাটি ভুল ৷ ইতোপূর্বে আল্লাহ্‌ আয়ালার এরশাদ থেকে আল্লাহ্‌ কর্তৃক তাদের জন্য বিভিন্ন খাদ্য বস্তুর হারাম হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বোখারী, মুসলিমের এক বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, ইহুদীদের উপর আল্লাহৃতায়ালার অভিসম্পাত । চর্বি হারাম ছিলো বলে তারা চর্বি খেতো না বটে কিন্তু চর্বির বিক্রয়লব্ধ অর্থ ভক্ষণ করতো । আল্লাহতায়ালা ইহুদীদেরকে লক্ষ্য করে এরশাদ করেছেন, তোমরা সত্যবাদী হলে তওরাত আনো এবং পড়ে দেখো যে, তওরাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, তাদের জন্য সমস্ত খাদ্যই হালাল ছিলো। তারা নিজেরা ইচ্ছা করেই কোনো কোনো খাদ্যকে হারাম করে নিয়েছিলো । এই ঘোষণা শুনে নির্বাক হয়ে গেলো ইহুদীরা ৷ প্রতিষ্ঠিত হলো হজরত রসুলুল্লাহ স. এর নবুয়তের সত্যতা এবং মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত থাকার প্রমান যারা প্রতিষ্ঠিত সত্যকে প্রশ্নাকীর্ণ করতে চায়, তারা অবশ্যই সীমালংঘনকারী, জালেম ৷ আল্লাহ্‌তায়ালার কথা স্বতঃসিদ্ধ, সত্য । তাই সত্য এরশাদ হচ্ছে, একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো । এই ধর্মাদর্শ যেমন হজরত ইব্রাহিমের, তেমনি হজরত মোহাম্মদ স. এরও । প্রকৃতপক্ষে তাঁদের ধর্মাদর্শ সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ বরং এক । তিনি স. ইসরাইলী নবীদের মতো নন। হজরত মুসা আ. এর শরিয়ত প্রচার ব্যপদেশেই প্রেরিত হয়েছিলেন বনি ইসরাইলের নবীগন । কিন্তু হজরত মোহাম্মদ স. নিজেই সাহেবে শরিয়ত । হজরত ইব্রাহিমের নয়, বরং হজরত ইব্রাহিমের ধর্মাদর্শের অনুসরন করার নির্দেশ এসেছে এজন্য যে, হজরত ইব্রাহিমের ধর্মাদর্শ মূলতঃ রসুল স. এর ধর্মাদর্শ । এই ধর্মাদর্শের নাম ইসলাম । মিল্লাত (ধর্মাদর্শ) শব্দটি এসেছে আমলাত শব্দ থেকে নবীগণ এই ধর্মাদর্শ পেয়ে থাকেন আল্লাহতায়ালার নিকট থেকে ৷ কিন্তু পর্মাদর্শ তাঁদের । যেমন, মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে মুসা, মিল্লাতে মোহাম্মদ স. ৷ নামাজ, জাকাত অথবা রোজাকে মিল্লাত বলা যায়না । মিল্লাত উদ্দেশ্য সম্পূর্ণ শরিয়ত । মিল্লাতের পরিচিতি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত নয়৷ তাই মিল্লাতে আল্লাহ বলা বৈধ নয়। অপরদিকে, এই পরিচয় বান্দাদের সঙ্গেও সম্পৃক্ত নয় । যেমন, সিল্লাতে জায়েদ, সমিল্লাতে ওমর _ এরকমও বলা যায় না। নবীগণের মিল্লাত বা ধর্মাদর্শের মাধ্যমে মানুষ তাফসীরে মাযহারী/২৫০

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।