বলেন, এই আয়াত পাঠের পর আমার সন্মানিত পিতা চিন্তা ভাবনা করে ঠিক করলেন, তার প্রিয় বস্তু তার এক বাদী ৷ তিনি তৎক্ষণাৎ সেই বাদীকে ডেকে বললেন, যাও তুমি আল্লাহ্র ওয়াস্তে মুক্ত । তিনি বলেছেন, দানের পর ফিরিয়ে নেয়া গেলে আমি তাকে বিয়ে করতাম। এই সমস্ত হাদিস এবং সাহাবীগণের কার্যাবলীর মাধ্যমে এ কথা স্পষ্ট যে, আল্লাহ্র রাস্তায় দান করাটা সাধারন হুকুমের অন্তর্ভুক্ত । আর নিকটতম স্বজনকে দান করা সর্বাপেক্ষা উত্তম । এই ব্যয় সম্পর্কে আল্লাহৃতায়ালা সম্যক অবগত । তিনি নিয়ত অনুসারে এর বিনিময় দিবেন দানের পরিমান কম হোক অথবা বেশী ৷ অতীতে হোক বা এখন অথবা আগামীতে ৷ ইঙ্গিতে এ কথাও বোঝা যায় যে, যেহেতু আল্লাহ্তায়ালা প্রকাশ্য, গোপন সকল বিষয়ই জানেন তাই কেবল প্রকাশ্যে দান করা জরুরী নয়। বরং গোপন দানের প্রতি উৎসাহিত করা হয়েছে। বাগবী লিখেছেন, ইহুদীরা রসুল স. কে বললো, আপনি ইব্রাহিমী মিল্লাতের দাবী করেন অথচ উটের গোস্ত খান। হজরত ইবাহিম উটের গোস্ত খেতেন না উটের দুধও পান করতেন না । বসুলে পাক স. এরশাদ করলেন, হজরত ইব্রাহিমের জন্য এ সমস্ত বস্তু হালাল ছিলো। তারা বললো, যে সমস্ত বস্তুকে আমরা হারাম বলছি তা নূহ আ. এর জন্যও হারাম ছিলো। তখন থেকে এ বিধান চলে এসেছে। ইহুদীদের মিথ্যাবাদীতাকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে নিম্নের আয়াত ৷ সুরা আলে ইমরান £ আয়াত ৯৩, ৯৪, ৯৫ BRIS UI IAG he HE IS ALINE Ls BEA sii SS OED EES EEE ET FR ISSS GB SDI Sits oso HUN 0 তওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইস্রাইল নিজের জন্য যাহা অবৈধ করিয়াছিল তাহা ব্যতীত বনি-ইসরাইলের জন্য যাবতীয় খাদ্যই বৈধ ছিল। বল, “যদি তোমরা সত্যবাদী হও তবে তওরাত আন এবং পাঠ কর ।' তাফসীরে মাযহারী/২৪৮
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।