Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

প্রকারের উল্লেখ না থাকলেও এই আয়াতটি জাকাত সম্পর্কিত বটে ৷ তবে হুকুমটি রহিত হওয়ার কোনো কারণ নেই । বিশেষ হুকুম দ্বারা সাধারণ হুকুম অথবা সাধারণ হুকুম দ্বারা বিশেষ হুকুম রহিত হয় ন|। হুকুম শরশ্পর দণ্ব্বশীল হলেই কেবল একটি দ্বারা অপরটি রহিত হয়। বরং অধিক প্রিয় বস্তু আল্লাহর পথে দান করা উত্তম _ এ কথাটুকু জানানোই আয়াতের উদ্দেশ্য। এখানে বোঝা যায়, সম্পদের কিছু অংশ দান করা ওয়াজিব । কিন্তু সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করা সর্বাপেক্ষা উত্তম । হাসান বসরী র. বলেছেন, আল্লাহর সন্তোষ লাভার্থে যা কিছু ব্যয় করা হোক না কেনো, এমন কি যে একটি খেজুরও দান করবে সেও পৃণ্যাধিকারী হবে - এ কথাই আয়াতে বলা হয়েছে। এই আয়াতে ওয়াজিব ও মোস্তাহাব দুই ধরনের দানের কথাই বিদ্যমান। হজরত আতা এই আয়াতের তাফসীর করেছেন এভাবে, তোমরা দ্বীনের ফযীলত ওই সময় পর্যন্ত পাবে না যতক্ষণ না যথাসময়ে অথবা প্রয়োজনকালে দান করো। আনসারদের মধ্যে সবচেয়ে ধনী মসজিদে নববীর সম্মুখস্থ বিরহা নামক বাগানটি ছিলো তাঁর সৰ্বাপেক্ষা প্রিয় । রসুল স. সেখানে মাঝে মাঝে যেতেন এবং সেখানকার কূপের স্বচ্ছ সুপেয় পানি পান করতেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হজরত আবু তালহা, রসুল স. এর দরবারে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রসুল! আমার সবচেয়ে প্রিয় সম্পদ এই বাগানটি । পরম কল্যান অর্জনার্থে আমি এই বাগানটি আল্লাহর রাত্তায় দান করলাম । আপনি যেতাবে ইচ্ছা বাগানটি বণ্টন করে দিন। রসুল স. আনন্দিত হলেন। বললেন, বেশ! সম্পদটি উত্তম। এর দ্বারা মানুষের অনেক উপকার হবে। তবে আমি বলি, তুমি তোমার এ বাগানটি তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। তালহা বললেন, ঠিক আছে। এরপর তিনি তাৱ চাচাতো ভাই ও অন্যান্য আত্মীয়দের মধ্যে বাগানটি বন্টন করে দিলেন। হজরত জায়েদ ইবনে হারিসা উপস্থিত হলেন তাঁর প্রিয় ঘোড়াটিকে নিয়ে। নিবেদন করলেন, এই ঘোড়াটি আমার প্রিয় । আমি এটিকে আল্লাহ্র পথে উৎসর্গ করতে চাই । মহানবী স. ঘোড়াটি নিয়ে তাঁরই পুত্র ওসামাকে দিলেন। দানকৃত বস্তু স্বগৃহে ফিরতে দেখে জাযেদ ইবনে হাবিসা কিঞ্চিত মনহ্ষুণু হলে রসুল স. বললেন, তোমার দান গৃহীত হয়েছে। অর্থাৎ এ দানের বিনিময় তুমি পাবে । ইবনে মুনজির এই হাদিসকে মোহাম্মদ বিন মুনকাদেরের বর্ণনাসূত্রে মুরসাল হিসেবে উপস্থাপিত করেছেন। এতে অতিরিক্ত উল্লেখ রয়েছে ঘোড়াটির নাম ছিলো সাবিলসিল। ইবনে জারীর হজরত আমর বিন দিনার থেকে মুরসাল হিসেবে এবং আউয়ুব সেজেস্তানী থেকে মু'দাল হিসেবে বর্ণনা করেছেন। বাগবী মুজাহিদের বর্ণনাসূত্রে লিখেছেন, জালওয়ালার যুদ্ধের দিন হজরত ওমর হজরত আবু মুসা আশজারীকে লিখেছিলেন __ যুদ্ধবন্দীদের মধ্য থেকে একটি বাঁদী কিনে নাও। পাঠিয়ে দিলেন। হজরত ওমর বাদীকে খুব পছন্দ করলেন, কিন্তু এই আয়াতটি পড়ে তাকে মুক্তি দিলেন। হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমরের পুত্র হজরত হামজা তাফসীরে মাযহারী/২৪৭

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।