পথপ্রদর্শনকারী । যে মিথ্যা বলে বা বলতে সচেষ্ট থাকে আল্লাহতায়ালার দপ্তরে সে মিথ্যুক হিসাবে লিপিবদ্ধ । মুসলিম, আহমদ, তিরমিজি । হঙার৩ আবু বকরের মারফু বর্ণনার রয়েছে, সত্যকে গ্রহণ করে।। সত্য পৃণ্যের সঙ্গী । পুণ্য ও সত্য বেহেশতে নিয়ে যায় । মিথ্যামুক্ত থাকো । মিথ্যা পাপের সঙ্গী । মিথ্যা ও পাপ দোজখে প্রবেশ করায়। আহমদ, ইবনে মাজা, বোখারী । পুণ্য লাভ করতে পারবে না আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় না করা পর্যন্ত _ এতে বোঝা যায়, সকল প্রকার সম্পদই আল্লাহর রাস্তায় ব্যয় করা উচিত । কারণ, অন্তরের মহব্বত সকল প্রকার মালের সঙ্গেই সংশ্লিষ্ট । সুতরাং কেউ যদি দান না করে, এমন কি জাকাত দিতে অনীহ হয়, তবে সে পৃণ্যবঞ্চিত ও পাপী হবে। হালাল ও হারাম সম্পদ একত্রিত হয়ে গেলে, অবশ্যই হালাল থেকে হারামকে পৃথক করে কেবল হালাল সম্পদ থেকে দান করতে হবে। হারাম অগ্রহণীয়। অন্যত্র এরশাদ হয়েছে, ‘হে ইমানদারগণ! আপন উপার্জন থেকে উত্তম বস্তু ব্যয় করো। আর ওই সমস্ত বস্তু হতেও ব্যয় করো, যা আমি তোমাদেরকে ভুমি থেকে উৎপন্ন করে দিয়েছি। আর নিকৃষ্ট বস্তু থেকে দান করতে চেয়োনা।' সম্পদের কতোটুকু ব্যয় করা আবশ্যক, সে সম্পর্কে এ আয়াতে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই । জাকাতের নির্ধারিত পরিমাণ হাদিস সমূহের মাধ্যমে জানা যায়। প্রত্যেক সম্পদের জাকাত ওয়াজিব __ এই আয়াতের মাধ্যমে এ রকম ধারণা লাভ করার সুযোগ থাকলেও অন্য আয়াত ও হাদিস দ্বারা জাকাত ওয়াজিব হওয়ার বিশেষ ধরণ ও অবস্থা সম্পর্কে সম্যক জানা যায়। এক আয়াতে বলা হয়েছে, ‘হে নবী। মানুষ আপনাকে প্রশ্ন করে, তারা কোন বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করবে? আপনি বলে দিন, যা কিছু পয়োজনের অতিরিক্ত ৷' এক হাদিসে এসেছে, গৃহকর্মের জন্য নিয়োজিত এবং বোঝা বহনে ব্যবহৃত পশুর জাকাত নেই অন্য হাদিসে এসেছে, এক ব্যক্তির প্রশ্নোত্তরে রসুল স. বলেছেন, ইহা (জাকাত) ব্যতীত তোমার উপর অন্য কিছু ফরজ নয়। তবে তুমি আপন ইচ্ছায় যদি অতিরিক্ত (নফল) দান করো, তবে উত্তম । আরেকটি হাদিসে এসেছে, সম্পদশালী ব্যতীত অন্যের উপর জাকাত ওয়াজিব নয়। এ সমস্ত হাদিস ও আয়াত দ্বারা প্রমাণিত হয়, জঙ্গলে বিচরণরত পণ্ড, যাদের জন্য আলাদা আহার যোগাতে হয় না সেগুলোর উপরে জাকাত ওয়াজিব নয়। নেসাব পরিমাণ সোনা ও রূপা এবং নেসাব পরিমাণ বাণিজ্য সামগ্রী এক বৎসর মালিকানাধীনে থাকলে জাকাত ওয়াজিব হবে। ফল ও ফসলের উপরও জাকাত ওয়াজিব । এই আয়াতটি জাকাত সম্পর্কিত হলেও, হুকুমটি সাধারণ ৷ জাকাতের বিভিন্ন প্রকার এতে উল্লেখিত না হওয়ায়, জাকাত সম্পর্কিত অন্য স্পষ্ট আয়াতের মাধ্যমে এই সাধারণ হুকুমটি রহিত হয়েছে _ এ কথা বলেছেন মুজাহিদ ও কালাবী। আর ইবনে আব্বাসের উক্তি উল্লেখ করে জুহাক বলেছেন, বিভিন তাফসীরে মাযহারী/২৪৬
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।