সুরা আলে ইমরান ৪ আয়াত ৮৬, ৮৭, ৮৮ 32 2. EXPE WEDS: HAS pS Mss > SD Ed SUH tne ene salon i, 9 Let a9 rales SAGA DS LITE SENATE Ek ANS HENLE AEA o) GBI SNE 3 EEGs Lat (0 বিশ্বাসের পর ও রসুলকে সত্য বলিয়া সাক্ষ্যনান করিবার পর এবং তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আসিবার পর যে সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করে উহাকে আল্লাহ্ কিরূপে সৎপথের নির্দেশ দিবেন? আল্লাহ্ সীমালংঘনকারী সম্প্রদায়কে সৎপথের নির্দেশ দেননা। (0 ইহারাই তাহারা যাহাদের প্রতিফল আল্লাহ্, ফেরেশতাগণ এবং মানুষ, সকলেরই অভিশাপ! (0 তাহারা ইহাতে স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদিগকে বিরামও দেওয়া হইবে না। যারা ধর্ম গ্রহনের পর ধর্ম পরিত্যাগ করে, তাদেরকে আল্লাহতায়ালা প্রশ্নাকারে হেদায়েত প্রদানে অস্বীকৃতি জানাচ্ছেন । এমন ব্যক্তিদেরকে আল্লাহ্ জান্নাতের পথ প্রদর্শন করবেন না। তাদের উপর আল্লাহতায়ালার অভিসম্পাত । তারা আল্লাহতায়ালার সন্তোষ ও রহমত থেকে দূরবর্তী ৷ এই দূরবর্তীতাই আল্লাহতায়ালার অভিসম্পাত । ফেরেশতাদের অভিসম্পাতের অর্থ তাদের বদাদোযা ৷ মানুষের অভিসম্পাত অর্থ কেবল মুমিনদের অথবা মুমিন, বেঈমান নির্বিশেষে সকলের অভিসম্পাত । কাফেরেরাও সত্য অস্বীকারকারীদের প্রতি অভিসম্পাত করে থাকে কিয়ামতের দিন কাফেরেরা একে অপরের প্রতি লানত দিবে। যেমন আল্লাহতায়ালা বলেছেন, তারা একে অপরের প্রতি কুফরী করবে এবং একে অপরের প্রতি লানত করবে। কাফেরদের উপর আল্লাহতায়ালার এই অভিসম্পাত হবে চিরস্থায়ী । যদিও আয়াতে স্পষ্ট উল্লেখ নেই, তবুও বোঝা যায় চিরস্থায়ী অগ্নিবাসই তাদের পরিণাম । তাদের শাস্তি কখনো লঘু হবে না। আর তাদেরকে অবকাশও দেয়া হবে না। নিরবচ্ছিন্ন শান্তি তাদের জন্যই নির্ধারিত । তাফসীরে মাযহারী/২৪০
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।