Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

“ক্াইউম' (চিরঞ্জীব) অর্থ নিজ সত্তবায় বিদ্যমান থাকা এবং অন্যকে বিদ্যমান রাখা। আমর ইবনে মাসউদ উচ্চারণ করতেন 'আল ক্ন্ইয়াযু' । অল কামার পড়তেন "আল কাাহয়িমু । ইমাম ৰাগৰী লিখেছেন, এগুলোরও অর্থ একই । 'কি্হিয়ামু অর্থ দৃষ্টিদানকারী (ইবনে মুজাহিদ)। অথবা সমস্ত কিছুর আমলের হেফাজতকারী (কালবী)। ক্যাইডম এর অর্থ ওই সমস্ত কার্যাবলী যা শৃঙ্খলার সঙ্গে সম্পাদিত হয়। হজরত আবু ওবায়দা রা. বলেছেন, কুইউমের অর্থ যার ধ্বংস নেই । বায়যাবী লিখেছেন, কুইউন এর অর্থ যা সবসময় সৃষ্টিকে সুসংগতরূপে রক্ষা করে । সুয়ুতী বর. বলেছেন, যা সবসময় স্থায়ী থাকবে । আমি বলি, এসমস্ত কথার সম্মিলিত অর্থ এরকম __ আল্লাহ্‌ ধ্বংসশীল নন। তিনি তাঁরই অস্তিতবনির্ভর । তিনি সকল কিছুর সংরক্ষণকারী । অস্তিত্ব ও স্থায়িত্ব দানকারী । তিনি ব্যতীত কেউ স্থায়ী থাকবে না। সৃষ্টি অস্তিত্ব, স্থায়িত্বের জন্য তাঁরই মুখাপেক্ষী ৷ কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। প্রত্যেকের ছায়া যেমন মূলবস্তুর মুখাপেক্ষী । তার চেয়েও বেশী মুখাপেক্ষী সৃষ্টি, তীর প্রতি । “তাহাকে তন্্রা অথবা ন্দ্রি স্পর্শ করেনা’ তন্ত্রা হচ্ছে নিদ্রার প্রাথমিক প্রভাব যা মস্তিককে অসাড় করে দেয়। আর নিদ্রা ওই অক্ষম অবস্থা যখন অনুভূতি অপসৃত হয়। হজরত আৰু মুসা আশতরী বলেন, রসুলে পাক স. একদিন আমাদের সম্বুখে পাঁচটি বিষয়ের উল্লেখ করলেন __ আল্লাহ্‌ শয়ন করেন না । শয়ন করা তার মর্যাদার উপযুক্ত নয়৷ তিনি মিজানকে উচু নিচু করান। রাতের পুর্বে দিনের এবং দিনের পূর্বে রাতের কার্যাবলী তার সামনে উপস্থিত করা হয়। তাঁর নূর পর্দা আবন্মিত ৷ পর্দা উঠে গেলে তার সৌন্দর্যরাজি দৃষ্টিকে বিপন্ন করবে মুসলিম ৷ ‘আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাঁহার' _ এই কথা আল্লাহ্‌ূপাকের একত্ববাদের দলিল তিনি এসবকে কায়েম রেখেছেন। আকাশ ও পৃথিবী বিদ্যমান রয়েছে আল্লাহ্‌তায়ালার জন্যই । আর তিনি স্বয়ং বিদ্যমানতা। “কে সে যে তাহার অনুমতি ব্যতীত তাহার নিকট সুপারিশ করিবে' _ এখানে আল্লাহতায়ালা তার সত্বার পরাক্রম প্রকাশ করেছেন। কার সাধ্য এই পরাক্রমের মোকাবেলা করে? “তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত’ __ অর্থাৎ, অগ্র পশ্চাতের সমস্তকিছুই তিনি জ্ঞাত । মানুষের জ্ঞান কিন্তু এরকম নয়। তাঁদের কাছে কিছু বিষয় প্রকাশ্য আর কিছু বিষয় গোপন । আর আল্লাহ্‌তায়ালার জ্ঞান সমস্ত কিছুকেই পরিবেষ্টন করে আছে। সমস্তকিছুর অর্থ আকাশ ও পৃথিবীর সমস্ত কিছু ৷ জ্ঞানী ও অজ্ঞ সবাই এর অন্তর্ভুক্ত । কে আছে এমন_ এই কথার ইঙ্গিত । জ্ঞানীগণের মধ্যে শামিল রয়েছেন নবী এবং ফেরেশতাগণ । তাফসীরে মাযহারী/২৩

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।