Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

ক্ররোত সম্মত অর্থ । আল্লাহতায়ালা হজরত মুসার নিকট থেকে অঙ্গীকার নিয়েছেন যে, তুমি হজরত ঈসাকে স্বীকৃতি দাও এবং তোমার উন্মতকে হুকুম দাও তারা যেনো হজরত 'ঈসার উপর ইমান জানে৷ হজরত ঈসাকেও আল্লাহতায়ালা এই মর্মে অঙ্গীকারাৰদ্ধ করেছেন যে, তুমি মোহাম্মদ স.কে মান্য করো এবং তোমার উম্মতকে মোহাম্মদ স. এর প্রতি ইমান আনতে এবং সাহায্যকারী হতে নির্দেশ দাও ৷ এ জন্যেই হজরত ঈসা বলেছেন, হে বনী ইসরাইল । আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রসুল । জামি আমার পূর্বে অবতীর্ণ তওরাতের সত্যায়ণকারী । এবং আমার পরে যে রসুল আসবেন তাঁর সুসংবাদ প্রদানকারী ৷ তীর নাম আহমদ। প্রকৃতপক্ষে প্রচলিত ক্ররোত এবং হজরত ইবনে মাসউদের ক্ররোতে কোনো বিরোধ নেই৷ কেনন! নেতার প্রতিশ্র্ণত অনুসারীদের প্রতিশ্তি হিসাবে গৃহীতব্য ৷ যখন নেতার নিকট থেকে প্রতিশ্রর্ণত নেয়া হয়েছে, তখন উদ্মতের নিকট থেকেও প্রতিশ্রুতি নেয়া হয়েছে বুঝতে হবে। আয়াতে বলা হয়েছে, কিতাব ও হিকমতের কথাও। অর্থাৎ কিতাব সত্যায়ণকারী নবী আবির্ভূত হলে তাকে মেনে নিতে হবে হিকমত অর্থ সুন্নত বা দ্বীনের জ্ঞান । পূর্বাপর সকল উম্মতের জন্য সকল নবীর উপর ইমান আনা ওয়াজিব এবং ‘আমরা রসুলদের মধ্যে পার্থকা করি না’ বলা জরুরী । আল্লাহতায়ালা এরশাদ করেছেন, ‘আল্লাহ তোমাদের জন্য সেই ধর্মই বিধিবদ্ধ করেছেন যার নির্দেশ পেয়েছিলেন নূহ এবং আমি আপনার ভ্রতি সেই প্রত্যাদেশই অবতীর্ণ করেছি। আমি ইব্রাহিম, মুসা এবং ঈসাকেও এই একই ধর্মে প্রতিষ্ঠিত থাকতে নির্দেশ দিয়েছিলাম ৷ বলেছিলাম, যেনো এতে কোনো বিভেদ সৃষ্টি না হয় ৷ হজরত আলী এবং হজারত ইবনে ওমরের অভিমতানুসারে কেবল রসুল পাক স. সম্পর্কে অঙ্গীকার নেয়া হয়েছে এ কথা পূর্বে বলা হয়েছে। কিন্তু রসুল পাক স. ছাড়া অন্য নবীগণ এতে শামিল হতেই পারেন না, এমন কথা জোর দিয়ে বল! যায় না। কেবল রসুল পাক স. এর উল্লেখ তাঁর প্রতি বিশেষ সম্মান প্রদর্শনেরই পরিচায়ক । আর এতে আহলে কিতাবদের প্রতি সতর্কবাণী রয়েছে যে, অন্যান্য নবীদেরকে সান্য করার বেলায় যেমন তাদের কোনো মতদ্বৈততা নেই তেমনি যসুল স. কেও মান্য করতে হবে। তাকে অমান্য করা পূর্ববর্তী সমস্ত নবী ও কিতাৰকে অমান্য করার নামান্তর । তাই এরশাদ হয়েছে, ‘নিশ্চয় তোমরা তাহাকে বিশ্বাস করিবে এবং তাহাকে সাহায্য করিবে ।' সন্তানকে প্রকাশিত করলেন। সকলের মধ্যে নবী ও রসুলগণ ছিলেন প্রজ্বলিত প্রদীপের মতো দ্যুতিময় । তখন আল্লাহতায়ালা সকলের নিকট থেকে মোহাম্মদ স. তাফসীরে মাযহারী/২৩৭

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।