জানানোই তাদের কাজ ৷ ভারা বলেন, আল্লাহতায়ালার হয়ে যাও এবং আল্লাহর নির্দেশ প্রচার করো। রব্বানী অর্থ আন্গাহ্ওয়ালা, ফকীহ আলেমগণ । বলেছেন হজরত আলী এবং হজরত ইবনে আব্বাস । হজরত কাতাদা বলেছেন, হুকামায়ে ওলামা ৷ সাঈদ বিন জোৰায়েরের বর্ণনায় হজরত ইবনে আব্বাসের অভিমত উদ্ধৃত হয়েছে এ রকম _ রব্বানী অর্থ ফকীহ্, শিক্ষকবৃন্দ । আতা বলেছেন, প্রাজ্ঞ ওলামা সম্পৃদায়, যারা আল্লাহর পক্ষ থেকে মানুষের হিতাকাঁংখী । সাঈদ বিন জোবায়ের বলেন, সংৎকর্মপরায়ণ আলেম । আবু ওবায়েদ বলেছেন, আমি এক আলেম সাহাবীর নিকট শুনেছি যিনি হালাল, হারাম এবং নির্দেশ ও নিষেধাজ্ঞা সমূহ জানেন এবং উশ্মতের অতীত ও ভবিব্যত অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল, তিনিই রব্বানী । কেউ কেউ বলেন, সাধারণ অসাধারণ সকল আলেমই রব্বানী বলে অভিহিত হতে পারেন। বিশেষ করে ওই শ্রেণীর আলেমই রব্বানী যীরা অর্ন্তদৃষ্টিসম্পন্ন ৷ উপরোক্ত অভিমত সমূহের সার কথা এই যে, রব্বানী ওই বাক্তি যিনি এলেম আমল এখলাস যথানিয়মে সম্পাদন করে আল্লাহতায়ালার নৈকট্য লাভে পূর্ণ হয়েছেন এবং শিক্ষা ও প্রতিপালনের মাধ্যমে অন্যকেও পূর্ণ করেছেন। হজরত ইবনে আব্বাসের মৃত্যু হলে মোহাম্মদ বিন হানাফিয়া বলেছিলেন, এই উন্মতের রববানীর ইস্তেকাল হয়ে গিয়েছে। এরশাদ হয়েছে, তোমরা যারা অধ্যয়ন করো ও শিক্ষা দাও, তারা রব্বানী হয়ে যাও । যা জানো ভা আমল করো এবং নিজেকে সংশোধন করো । সংশোধন করাই শিক্ষার উদ্দেশ্য ৷ কিন্তু অন্যকে সংশোধন করার পূর্বে নিজে সংশোধিত হতে হবে । যেমন অন্যত্র আল্লাহতায়ালা বলেছেন, ‘ কেনো এমন বলো যা করো না ।' আরো বলেছেন, ‘কী আশ্চর্য! অন্যকে সৎকর্মের আদেশ দাও, অথচ নিজে কেমন উদাসীন ৷ কোরাইশ এবং সাবেয়ীন সম্প্রদায় ফেরেশ্তাদেরকে আল্লাহর পুত্র বলতো ইহুদীরা উযায়ের আ. কে এবং খৃষ্টানেরা ঈসা আ.কে আল্লাহর সন্তান বলতো ৷ নবী ও রসুলগণ এবং রব্বানীগণ এ রকম নির্দেশ দিতে পারেন না। বরং এইরূপ অংশীবাদিতার কঠোর বিরুদ্ধাচরণ করেন তারা ৷ যে মুসলমান সে কি কথনো কাউকে কাফের হওয়ার আহবান জানাতে পারে? তাফসীরে আাযহারী/২৩৫
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।