Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

(0 কোন ব্যক্তিকে আল্লাহ্‌ কিতাব, হিকমত ও নবুয়ত দান করিবার পর সে মানুষকে বলিবে যে, “‘আল্লাহের পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও’ ইহা তাহার জন্য শোভন নহে; বরং সে বলিবে, ‘তোমরা রব্বানী হইয়া যাও, যেহেতু তোমর্বা কিতাব শিক্ষা দান কর এবং যেহেতু তোমরা অধ্যয়ন কর ।' (] ফেরেশতাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করিতে সে তোমাদিগকে নির্দেশ দিবে না। তোমাদের মুসলমান হওয়ার পর সে কি তোমাদিগকে কাফের হইতে বলিবে? ইহুদীদের এক দল নিজেদের মনগড়া কথা আল্লাহতায়ালার কিতাবের সঙ্গে মিলিয়ে পাঠ করে বলতো, এটাই আল্লাহতায়ালার কিতাব ৷ আল্লাহতায়ালা রসুল স. এর মাধ্যমে মুসলমানদেরকে তাদের সম্পর্কে সাবধান করে দিচ্ছেন, যেনো তাদের কথা বিশ্বাস করা না হয়! জেনে শুনে এই অপকর্মে লিপ্ত ছিলো যারা তাদের নাম হচ্ছে, কাব বিন আশরাফ, হুয়াই বিন আবতাব, আবুল ইয়াসেৱ, মালেক বিন খাহফ এবং সাফনা বিন আমর শায়ের ৷ ইবনে ইসহাক, ইবনে জারীর, ইবনে মুনজির এবং ইবনে আবী হাতেম তাদের আপনাপন সূত্রে এবং বায়হাকী হজরত ইবনে আব্বাসের মাধ্যমে বর্ণনা করেছেন, যখন ইহুদী ওলামা এবং নাজরানের নাসারাগণ একত্রিত হয়ে রসুল স. এর মাধ্যমে ইসলামের প্রতি আহবান প্রাপ্ত হয়, তখন মদীনাবাসী আবু রাফে কুরজজী বললো, মোহাম্মদ তুমি কি চাও, আমরা তোমার এমন উপাসনা করি যেমন উপাসনা করে খৃষ্টানেরা হজরত ঈসার ৷ রসুল স. বললেন, আমি আল্লাহর সাহায্যপ্রাথী। আল্লাহতায়ালা আমাকে এই উদ্দেশ্যে প্রেরণ করেননি । তখন আল্লাহতায়ালা নাছিল করলেন ৭৯ এবং ৮০ নং আয়াত ! আবদ তার তাফসীরে লিখেছেন, হাসান বসরী বলেছেন, আমার নিকট এই সংরাদটি পৌছেছে _ এক ব্যক্তি নিবেদন করলো, হে আল্লাহ্র রসুল ! সালাম বিনিময়ের ক্ষেত্রে আমরা পরম্পর পরস্পরের সঙ্গে যে আচরণ করি; আপনার সঙ্গেও করি সেই একই আচরণ । আপনাকে সালাম করার কি বিশেষ কোনো নিয়ম নেই৷ আমরা কি আপনাকে সেজদা করে সালাম জানাতে পারবো না! তিনি স. বললেন, না। আপন নৰীৱ স্বান রক্ষা কর এবং দাবীদারদের দাবী মিটিয়ে দাও । আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার বিধান নেই। এরপর অবতীর্ণ হলো এই আয়াত ৷ মুকাতিল এবং জুহাক বর্ণনা করেছেন, নাজরানের খৃষ্টানেরা বলতো, হজরত ঈসা আমাদেরকে হুকুম দিয়েছেন, আমরা যেনো তাকেই প্রভুপ্রতিপালক বলে মেনে নেই । তখন এই আয়াত নাজিল হয়েছে। কিতাব, হিকমত ও নবুয়ত প্রাপ্ত ব্যক্তি তাদের উপাসনার দিকে মানুষকে আহবান করতে পারেন না। একমাত্র আল্লাহৃতে সমর্পিত হওয়ার আহবান তাফসীরে মাযহারী/২৩৪

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।