জননী আয়েশা বর্ণনা করেছেন, আমলনামা তিন প্রকারের এক প্রকারের হিসাব নেওয়া হবে সহজে, যা আল্লাহ্র হক । যেমন__ নামাজ, রোজা ইত্যাদি । দ্বিতীয় প্রকারের হিসাব হবে কঠোরতার সঙ্গে । কেননা তা শিরিক । আর তৃতীয় প্রকারের আমল তিনি মার্জনা করবেন না । কারণ তা হবে বান্দার অধিকার (হক্ধুল ইবাদ) সম্পর্কিত । হাকেম, আহমদ । এ রকম হাদিস বর্ণনা করেছেন তিবরানী, হজৱত সালমান এবং হঞ্জরত আবু হোরায়র। থেকে এবং বায্যার বর্ণনা করেছেন হজরত আনাস থেকে৷ রসুলে পাক স. এর নিদর্শন সমূহ গোপন করা কুফরী । এই কুফরীর কারণেই আল্লাতায়ালা ইহুদীদেরকে ক্ষমা করবেন না। আল্লাহতায়ালার আযাব সম্পর্কে হজরত আবু জর বর্ণনা করেন, রসুল স. বাক্যালাপ করবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের কঠিন শান্তি হবে। এরপর রসুল স. এই আয়াত তিনবার পাঠ করলেন । হজরত আবু জর নিবেদন করলেন, হে আল্লাহর রসুল! অকৃতকার্য ও হতভাগ্য ওই ব্যক্তিদের পরিচয় কী? রসুল স. বললেন, যারা অহংকারবশত টাখনুর নিচে কাপড় পরবে, দান করার পর খৌটা দেবে এবং ওই ব্যক্তি যে কসম খেয়ে তার পণ্য উত্তম বলে বিক্রয় করবে মুসলিম, আবু দাউদ, আহমদ, তিরমিজি, নাসাঈ। হজরত আবু হোরায়রা বর্ণনা করেন, রসুল স. বলেছেন, তিন ধরনের লোকের সঙ্গে আল্লাহৃতায়ালা কিয়ামতের দিন কথা বলবেন না। তাদের দিকে শুভ দৃষ্টি নিক্ষেপ করবেন না এবং তাদেরকে বিশুদ্ধ করবেন না। তাদের কঠিন শাস্তি হবে। ১. ওই ব্যক্তি, বে দুর্গম পথ পরিত্রমণকালে সঙ্গে পানি থাকা সত্বেও অন্য মুসাফিরকে পিপাসার্ত রাখে। ২. ওই ব্যক্তি, যে আছর নামাজের পরে বাজারে গিয়ে তার মাল বিক্রির সময়ে আল্লাহর কসম খেয়ে বলে, আমি এই মাল এতো দিয়ে কিনেছি ৷ কিন্তু প্রকৃতপক্ষে তার কথা অসত্য -- কিন্তু মানুষ তা সত্য বলে মেনে নেয় । ৩. ওই ব্যক্তি যে কেবল দুনিয়া লাভের জন্য ইমামের নিকট বায়াত গ্রহণ করে। ইমাম তাকে কিছু দুনিয়ার সুবিধা দিলে সে বায়াতের অঙ্গীকার পূর্ণ করে, না দিলে করে না। অর্থ'ৎ বিশ্বাস ভঙ্গ করে। আসহাবে সিত্তা ও আহমদ । বোখারী ও মুসলিমে হজরত আবু হোরায়রা থেকে মারফু বর্ণনা এসেছে, তিন ধরনের লোকের সাথে কিয়ামতের দিবসে আল্লাহতায়ালা বাক্য বিনিময় করবেন না। তাদের দিকে তাকাবেন না। ১. ওই ব্যক্তি যে পণ্য বিক্রয়কালে কসম খেয়ে প্রকৃত মূল্য অপেক্ষা বেশী মূল্য ঘোষণা করে। ২. ওই ব্যক্তি যে সম্পদ আত্মসাতের তাফসীরে মাঘহাযী/২৩২,
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।