Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

আবির্ভূত হবেন কি? ওলামাগণ বললেন, নিশ্চয় । হজরত ঈসা তার সপ্পর্কে সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন, তোমরা তার প্রতি ঈমান এনো। যে তার প্রতি ইমান আনবে সে আমার উপরও হঁমান আনবে যে তাকে অস্বীকার করবে সে আমাকেও অস্বীকার করবে। নাজ্জাশী, আবু জাফরকে বললেন, তিনি তোমাদেরকে কী বলেন? তার আদেশ ও নিষেধাজ্ঞা সম্পর্কে জানাও । আবু জাফর বললেন, তিনি আমাদেরকে আল্লাহর কিতাব পাঠ করে শোনান ভালো কাজ করতে বলেন, মন্দ কাজ করতে নিষেধ করেন। প্রতিবেশীদের প্রতি উত্তম আচরণ করতে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে এবং এতিমদের সহায়তা করতে নির্দেশ দেন। আরো বলেন, আমরা যেনো কেবল আল্লাহরই ইবাদত করি __ তার সঙ্গে যেনো শরীক না করি। নাজ্জাশী বললেন, তিনি যা তোমাদেরকে পাঠ করে শুনিয়েছেন, তা থেকে আমাকে কিছু শোনাও। হজরত আবু জাফর সুরা আনকাবুত ও সুরা রুম থেকে পাঠ করলেন। কোরআনের মর্মস্পর্শী আবৃত্তি শুনে নাজ্জাশী ও তার সহচরদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো । নাজ্জাশীর সঙ্গীরা বললেন, আরো কিছু শোনাও। হজরত আবু জাফর সুরা কাহাফ পাঠ করলেন। অবস্থা বেগতিক দেখে আমর বিন আস বললো, তারা হজরত ঈসা ও তার মাকে গালি দেয়। নাজ্জাশী বললেন, হজরত ঈসা ও তার মা সম্পর্কে তোমরা কী বলো? আবু জাফর সুরা মরিয়ম পাঠ করে শোনালেন নাজ্জাশী একটি মেসওয়াকের এক ক্ষীণ অংশ ছিড়ে নিয়ে বললেন, আল্লাহর কসম! এই বর্ণনায় যা রয়েছে, তা থেকে হজরত ঈসা এই ক্ষীণ তদ্তুটি অপেক্ষা এতোটুকু বেশী ছিলেন না। অতঃপর হজরত জাফর ও তার সাথীদের উদ্দেশ্য করে বললেন, যাও তোমরা আমার রাজ্যে নিরাপদ । যারা তোমাদেরকে মন্দ বলবে অথবা কষ্ট দেবে, আমি তাদেরকে বিতাড়িত করবো। নির্ভয়ে ও সন্তুষ্টচিত্তে বসবাস করতে থাকো তোমরা । আমি নিশ্চিত হলাম, হজরত ইব্রাহিমের দল এখনো অবিকৃত। আমর জিজ্ঞেস করলো, সম্রাট, ইব্রাহিমের দল কোনটি? নাজ্জাশী বললেন, এই দল । মুশরিকেরা এ কথা মানে না, অথচ হজরত ইবাহিমের অনুসারী হওয়ার দাবী করে। অতঃপর নাজ্জাশী উপটৌকনের সামগ্ৰীসমূহ ফেরত দিয়ে বললেন, তোমাদের এই হাদিয়া সুদতুল্য। এ সমস্ত তোমাদের কাছেই থাক । আল্লাহ আমাকে সুদ ছাড়াই সাত্রাজ্য দান করেছেন। আবু জাফর বর্ণনা করেছেন, আমরা ফিরে এলাম এবং উত্তম স্থানে সম্মান ও আন্তরিক আতিথেয়তার সঙ্গে বসবাস করতে শুরু করলাম । ওদিকে মদীনায় রসুল পাক স. এর উপর অবতীর্ণ হলো হজরত ইব্রাহিমের দ্বীনের অনুসারী হওয়ার দাবী সম্পর্কিত এই আয়াতগুলো। হজরত মুআজ বিন জাবাল, হজরত হোজায়ফা বিন ইয়ামান ও হজরত আম্মার বিন ইয়াসিরকে ইহুদীরা তাদের ধর্ম গহন করতে আহ্বান জানালো, তখন নিমের আয়াত নাজিল হয়। তাফসীরে মাযহারী/২২৪

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।