Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

কোরাইশদের শ্রেষ্ঠ নেতারা বন্দী হলো অনেকে কোরাইশগণ পরামর্শ করলো, কিভাবে এর বদলা নেয়া যায়। তারা ঠিক করলো, হাবশার অধিপতি নাজ্জাশীর দরবারে উপঢোকনসহ একটি প্রতিনিধিদল পাঠাতে হবে এবং তার কাছে ফেরত চাইতে হবে জাফর বিন আবু তালেব ও অন্যান্য হিজরতকারী সাহাবীদেরকে ৷ সম্ভবত নাজ্জাশী তাদেরকে ফেরত দিবেন। তখন তাদেরকে হত্যা করে এর বদলা নিতে হবে। তাদের এই সিদ্ধান্তের ভিত্তিতে আমর বিন আস এবং আশ্মার বিন আবু মুইতকে তায়েফের কিছু উৎকৃষ্ট চামড়া এবং অন্যান্য সামগ্রীসহ নাজ্জাশীর দরবারে পাঠানো হলো। তারা হাবশায় পৌছলো সমুদ্রপথে নাজ্জাশীর দরবারে পৌছে তাকে সেজদা করলো এবং শান্তি প্রার্থনা করে নিবেদন করলো, আমাদের সম্প্রদায় আপনার কুশল কামনা করে, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ক্ষমা প্রার্থনা করে। সম্পদায়ের লোকেরা আমাদেরকে আপনার খেদমতে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যে, আমাদের ধর্মমত ত্যাগকারী কিছু লোক আপনার এখানে পালিয়ে এসেছে _ তাদের সম্পর্কে সতর্ক থাকবেন। তারা রসুলের দাবী উত্থাপনকারী এক মিথ্যাবাদীর অনুসারী । একদল অজ্ঞ লোক রয়েছে সেই তথাকথিত র্রসুলের সঙ্গে । আমরা তাদেরকে এক পাহাড়ের উপত্যকায় আটকে রেখেছি। সেখান থেকে তারা বাইরে আসতে পারে না। বাইরে থেকেও কেউ তাদের কাছে যায় না। ক্ষুৎপিপাসায় জর্জরিত তারা৷ উপায়াস্তর না দেখে সেই রসুল তার আপন চাচাতো ভাইকে একটি ক্ষুদ্ব দলসহ আপনার দেশে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্য তারা আপনার ধর্মমতকে বিপর্যস্ত করবে, আপনার সাম্রাজ্যে আনবে বিশৃংখলা এবং ংস করবে আপনার প্রজাদেরকে । পূর্বাহ্নে সতর্ক হওয়াই বাঞ্চনীয় । আপনি বরং তাদেরকে আমাদেৱ হাতে সমৰ্পণ কর্ন । আমরা তাদেরকে নিয়ে যাই । আপনিও নিরাপদ হোন । আপনি তাদেরকে তলব করুন৷ তাহলেই প্রমাণ হয়ে যাবে আমরা যা বলেছি তা সত্য ৷ দেখবেন, তারা আপনাকে সেজদা করবে না । তাদের উদ্দেশ্য মহৎ হলে অবশ্যই তারা সেজদাবনত হয়ে সম্রাটের সন্মান রক্ষা করবে। নাঞ্জ৷শী, আবু জাফর গু তাঁর সঙ্গীদেরকে তলব করলেন । শাহী দরবারের সন্নিকটে পৌছতেই আবু জাফর রা. উচ্চস্বরে ঘোষণা করলেন, আল্লাহর দল উপস্থিত । তারা প্রবেশের অনুমতির অপেক্ষায় । নাজ্জাশীর কানে পৌছলো এই আওয়াজ ৷ তিনি হুকুম দিলেন, তাদেরকে বলো তারা যেনো পুনরায় তাদের পরিচয় উচ্চস্বরে ঘোষণা করেন। হজরত জাফর তাই করলেন । নাজ্জাশী বললেন, জী হ্যা । আল্লাহর জিম্মাদারীর সঙ্গে প্রবেশ করুন। হজরত জাফর ও নাজ্জাশীর এই কথপোকথন শুনে খুব দুঃখিত হলো আমর বিন আস ও আম্মার । হজরত জাফর ও তার সঙ্গীগণ দববাবে প্রবেশ করলেন, কিন্তু সম্রাটকে সেজদা করলেন না। আমার বিন আস বললো, দেখুন তারা কেমন অহংকারী ৷ নাজ্জাশী বললেন, আপনারা তাফসীরে মাযহারী/২২২

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।