হজরত আবদুল্লাহ্ বিন ওমর রা. বর্ণনা করেন, রসুলুল্লাহ স. বলেছেন, সমস্ত মানুষের অস্তর আল্লাহৃতায়ালার দুই আঙ্গুলের মধ্যে ৷ তিনি যেমন চান সেভাবেই সকলের অন্তরকে ঘুরিয়ে দেন। এজন্যেই রসুল স, প্রার্থন| করেছেন, হে আমার অন্তর আবর্তনকারী । আমাদের অন্তরকে তোমার দিকে ঘুরিয়ে দাও ৷ মুসলিম, আহমদ, তিরমিজি এবং ইবনে মাজা । ইবনে মাজা হজরত আনাস থেকে এবং ইমাম আহমদ হজরত আবু মুসা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। সুরা বাকারা £ আয়াত ২৫৪ oo oA, SOUS LLE I RTs as Ee a Gb) 0] হে বিশ্বাসীগণ ! আমি যাহা তোমাদিগকে দিয়াছি তাহা হইতে তোমরা ব্যয় কর সেই দিনের পূর্বে যেদিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ থাকিবেনা। “এৱং সত্য প্রত্যাখানকারীগণই সীমালংঘনকারী । ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ থাকিবে না’ - এখানে না (আরবী লা) এর পর এবং সুরা ইব্রাহিমের দুটি শব্দে (সে দিন কোনো কেনাবেচা নেই, বন্ধুত্ব নেই) এবং সুরা তুরের দু'টি শব্দে (যাতে অসার বাক্য নেই এবং পাপকর্ম নেই) আবু আমর ও হবনে কাসীর র. ফাতার পরিবর্তে তানবীন পড়েছেন (অর্থাৎ জবরের পরিবর্তে দুই পেশ পড়েছেন) । আসল ব্যবহার এ রকমই । কোনো কোনো ক্বারী প্রত্যেক স্থানে ‘লা’এর পরে ‘পেশ’ এর স্থলে ‘তানবীন’ পড়েছেন। কেননা এগুলো হচ্ছে উহ্য প্রশ্নের উত্তর । প্রশ্নগুলো হলো, সেদিন কেনাকেচা, বন্ধুত্ব ও সুপারিশ হবে কি? উত্তর হচ্ছে, না। কেনাবেচা হবে না। বন্ধুত্ব হবে না। সুপারিশও হবে না। ‘অত্য প্রত্যখ্যানকারীগণই সীমালংঘনকারী' _ সীমালংঘনকারী কাফেররা অপাত্রে উপাসনা করে এবং অন্যায়ভাবে সম্পদ অর্জন করে। তারা আল্লাহতায়ালার নির্দেশ লংঘনকারী। আযাবের উপযোগী । আত্মঅত্যাচারী। অতএব, হে ইমানদারগণ ! তোমরা তাদের মতো হয়ো না। এই আয়াতে ‘কাফির্না’ শব্দটির দ্বারা এ কাফেরদেরকে বোঝানো হয়েছে, যারা ফরজ জাকাতকে অস্বীকার করে। বায়যাবী র. লিখেছেন, এখানে কাফিরূন উদ্দেশ্য জাকাত দিতে অস্বীকৃত ব্যক্তি । জাকাত অস্বীকার করা কুফুরী ৷ যেমন হজ অস্বীকার করাও কুফরী । উই £3 তাফসীরে মাযহারী/২১
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।