Tafsir Mazhari - Bangla translation — Mazhari02 bg
/ ৫২০
📝 লেখা 📖 পিডিএফ

হজরত ইমরান বিন হাসিন এবং হজরত হাকিম বিন আমরে গিফারী বর্ণনা করেছেন, সৃষ্টার নাফরমানী করে সৃষ্টির অনুসরণ নাজায়েয । এ প্রসঙ্গে একটি বিষয়ের প্রতি আলোকপাত করা যেতে পারে। কোনো মারফু হাদিস সহীহ্‌ প্রমাণিত হলে, দেখতে হবে -_ এ প্রসঙ্গে দ্বিতীয় কোনো হাদিস রয়েছে কি না । অথবা এই মারফু বর্ণনাটি অন্য কোনো হাদিস দ্বারা রহিত হয়েছে কি না । যদি দ্বিতীয় হাদিস না থাকে অথবা বর্ণনাটি রহিত বলে প্রমাণিত না হয় -- এমতাবস্থায় যদি ইমাম আবু হানিফার অভিমত হাদিসটির প্রতিকূল হয়, তবে তার অভিমত পরিত্যাগ করে সহীহ্‌ হাদিসটি গ্রহণ করতে হবে। এ অবস্থায় কেউ ইমামে আজমের অভিমত আঁকড়ে ধরে থাকলে তা হবে গায়রুল্লাহ্‌কে মেনে নেয়ার মতো । ৰায়হাকী তার মাদখাল গ্রন্থে বিশুদ্ধ সনদে আবদুল্লাহ বিন মোবারকের একটি উক্তি লিপিবদ্ধ করেছেন। উক্তিটি এই, আমি ইমাম আবু হানিফাকে বলতে শুনেছি, যদি কোনো বর্ণনা রসুল পাক স. এর সঙ্গে মিলে যায়, তবে আমরা তা আনন্দের সঙ্গে গ্রহণ করবো । সাহাবীর সঙ্গে মিলে গেলে তবে আমরা তাদের জ্ঞানকে অগ্রাধিকার দেবো। আর তাবেয়ীর সঙ্গে মিলে গেলে আমরা তার সমান্তরালে দাড়াবো । বায়হাকী লিখেছেন, ইমামে আজম বলেছেন, রসুল স. এবং সাহাবীদের বাণীর অনুকুল না হলে আমার কথাকে অগ্রাহ্য করো। এ রকমও বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, সহীহ্‌ প্রমাণিত হাদিসই আমার মাজহাব। আমরা বলি, আমল করার জন্য চার ইমামের যে কোনো একজনের অভিমতের সমর্থন থাকা জরুরী। অন্যথায় এঁকমত্যের (এজমার) বিরুদ্ধাচারণ অবশ্যস্তাবী হবে। কেননা, তৃতীয় অথবা চতুর্থ যুগের পরে শাখাগত মাসআলায় আহলে সুন্নতের চারিটি মাজহাব প্রতিষ্ঠিত হয়েছে। পঞ্চম কোনো মাজহাব নেই । অতঃপর এঁকমত্য এই যে, যা চার ইমামের বিরূদ্ধে তা বাতিল । রসুল স. এরশাদ করেছেন, আমার উন্মত ভ্রষ্টতার উপর একমত হবে না। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, ‘এবং যে মুসলমানদের শখ পরি৩যাগ করে অন্য পথ অবলম্বন করবে, তাকে আমি যা খুশী তাই করতে দেবো এবং অবশেষে জাহান্নামে নিক্ষেপ করবো ৷’ প্রশ্ন উঠতে পারে, এমনও তো হতে পারে যে, কোনো হাদিস চার ইমামের কেউই জানাতে পারেন নি এবং তারা সম্মিলিতভাবে হাদিসের বিরুদ্ধে একমত হয়েছেন তখন কি হবে? এর উত্তর হচ্ছে, তখন বুঝতে হবে এই হাদিসটি অবশ্যই নাজায়েয বললে, তার বিকরু্ধাচরণ করা ঠিক নয় । সুফী মাশায়েখগণ এই নিয়ম মেনে চলেন । প্রকৃতপক্ষে সুফীয়ায়ে কেরাম শরিয়ত বিগর্হিত কোনো কাজ করেন তাফসীরে মাযহারী/২১৭

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।